Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঙ্কটজনক মুলায়ম সিং, রয়েছেন ICU-তে

গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম: গুরুতর অসুস্থ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব। তাঁকে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। বাবার অসুস্থতার খবর পেয়েছেন ছেলে অখিলেশ যাদব। অখিলেশ ছিলেন দিল্লিতে। বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে তিনি গুরুগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মুলায়ম সিং যাদবের ভাই শিবপাল যাদবও দিল্লিতে রয়েছেন। তিনিও গুরুগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বয়সজনিত কারণে মুলায়ম সিং যাদব কিছুদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড সমাজবাদী পার্টি নেতাকে আইসিইউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়।  হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুসারে, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ সুশীলা কাটারিয়ার তত্ত্বাবধানে  রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের অন্যতম প্রবীণ রাজনৈতিক নেতার গুরুতর অসুস্থ হওয়ার খবর পেয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি মুলায়ম সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রবিবার প্রয়াগরাজে সংবাদমাধ্যমের প্রতিনিধিকে তিনি জানিয়েছেন, বিভিন্ন সংবাদমাধ্যম মারফৎ  শুনেছেন, মুলায়ম সিং যাদব গুরুতর অসুস্থ। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। 

এই হাসপাতালে কিছুদিন আগে ভর্তি হয়েছিলেন সমাজবাদী পার্টি নেতা। জুলাইতে রুটিন চেকআপের জন্য এসেছিলেন। পরীক্ষায় কিছু শারীরিক সমস্যা ধরা পড়ায় চিকিৎসকেরা তাঁকে ভর্তি পরামর্শ দেন। সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছিলেন। ফের অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00