Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণধর্ষণ মামলায় সঙ্গী সহ প্রাক্তন মন্ত্রীর আজীবন কারাদণ্ড

পাশাপাশি তাকে দু’লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ : বহুল চর্চিত চিত্রকূট গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত উত্তরপ্রদেশের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী তথা সমাজবাদী নেতা গায়ত্রী প্রজাপতিকে আজীবন কারাবাসের সাজা শোনাল আদালত। পাশাপাশি তাকে দু’লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। প্রজাপতির সঙ্গেই তার দুই সঙ্গী অশোক তিওয়ারি ও আশিস শুক্লাকেও একই সাজা শোনানো হয়েছে। বিধানসভা ভোটের আগে মুলায়ম সিং যাদবের অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত গায়ত্রী প্রজাপতির সাজা সমাজবাদী পার্টির পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

পাঁচ বছর আগে ২০১৭ সালে উত্তরপ্রদেশে রাজনৈতিক পালাবদলের আগেই অখিলেশ যাদবের মন্ত্রিসভার সদস্য গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন চিত্রকূটের বাসিন্দা এক মহিলা। নির্যাতিতার অভিযোগ, সঙ্গীদের নিয়ে তার নাবালক মেয়েকে ধর্ষণ করেছেন প্রজাপতি। যদিও ওই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করে দেন গায়ত্রী। শেষ পর্যন্ত ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি শীর্ষ আদালত গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করে মামলার তদন্ত শুরু করার নির্দেশ দেয়।

দেশের শীর্ষ আদালতের নির্দেশের পরেই অখিলেশ যাদবের মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের বিরুদ্ধে পস্কো আইনের একাধিক ধারায় মামলা রুজু করে উত্তরপ্রদেশ পুলিশ। এক মাসের মাথায় ১৮ মার্চ গ্রেফতার করা হয় ডাকসাইটে সমাজবাদী নেতাকে। বুধবারই বিশেষ এমপি-এমএএ আদালতের বিচারক পবন কুমার রাই গায়ত্রী প্রজাপতি ও তার দুই সঙ্গীকে গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করেন। আর শুক্রবার সাজা শোনাতে গিয়ে প্রাক্তন মন্ত্রীকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00