Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের ফাটল আটকাতে ৮ নভেম্বর মস্কো যাচ্ছেন জয়শঙ্কর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুর্দিনে বার বার পাশে দাঁড়ানো সত্বেও ভারতের এমন ভূমিকায় বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতকে সস্তায় তেল বিক্রি বন্ধের মতো কঠোর রাস্তায় হাঁটতে পারে মস্কো, এমন আঁচ পেয়েই তড়িঘড়ি পুতিনের দেশে যাচ্ছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ৮ নভেম্বর তাঁর মস্কোয় যাওয়ার কথা। রুশ বিদেশ মন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দুদেশের সম্পর্কের উন্নতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে রুশ বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে দীর্ঘদিন ধরেই ধরি মাছ না ছুঁই পানি নীতি অবলম্বন করেছিল মোদি সরকার। রাশিয়ার বিরুদ্ধে একাধিকবার জাতিসঙ্ঘে ও নিরাপত্তা পরিষদে ভোটদানে বিরত থেকেছিল ভারত। নয়াদিল্লির ওই ভূমিকায় চটেছিল মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলির রাষ্ট্রপ্রধানরা।

শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের মুখে নতিস্বীকার করে গত মাসে জাতিসঙ্ঘের সাধারণ সভায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর জন্য রাশিয়ার বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি একাধিক ভোটাভুটিতে মস্কোর বিরুদ্ধে ভোটদানও করে। আর নয়াদিল্লির ওই ডিগবাজিতে ক্ষুব্ধ হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরূপ মনোভাবের আঁচ পেয়েই তড়িঘড়ি মস্কো সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ মন্ত্রী। সূত্রের খবর, রুশ নেতৃত্বকে তিনি বোঝানোর চেষ্টা করবেন, জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে যুদ্ধের বিরুদ্ধে সরব হলেও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে চায় নয়াদিল্লি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00