Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুঞ্চে সেনা কনভয়ে হামলা চালিয়েছে তিন পাকিস্তানি-সহ পাঁচ জঙ্গি

বৃহস্পতিবার পুঞ্চেতে সেনা কনভয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান সেনা জওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: রাজৌরি সেক্টরের পুঞ্চে বৃহস্পতিবার সেনা কনভয়ে হামলা চালানোর পিছনে জড়িত ছিল পাঁচ জঙ্গি। তার মধ্যে তিন জন পাকিস্তানি ও দুই জন স্থানীয়। হামলাকারী জঙ্গিদের ধরতে ইতিমধ্যেই ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত হামলার ঘটনায় জড়িত কোনও জঙ্গিকেই পাকড়াও করা যায়নি।

গতকাল বৃহস্পতিবার রাজৌরি সেক্টরের পুঞ্চেতে রাষ্ট্রীয় রাইফেলসের সেনা জওয়ানদের বহণকারী একটি ট্রাকে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। এলোপাতাড়ি গুলিবৃষ্টির পাশাপাশি গাড়ি লক্ষ্য করে গ্রেনেডও ছোঁড়া হয়। গ্রেনেড বিস্ফোরণে আগুন ধরে যায় গাড়িটিতে। আর তাতেই ঝলসে মারা যান পাঁচ সেনা জওয়ান। গুরুতর জখম হন আরও এক জওয়ান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২৬ থেকে ২৮ তারিখ লাদাখের লেহ-তে এবং আগামী মাসের ২২ থেকে ২৪ তারিখ কাশ্মীরের শ্রীনগরে জি-২০’র বৈঠক রয়েছে। ওই বৈঠক ভেস্তে দেওয়ার উদ্দেশেই বৃহস্পতিবার সেনা ট্রাকে হামলা চালিয়েছে জঙ্গিরা। আরও হামলা চালানোর লক্ষ্য নিয়ে রাজৌরিও সেক্টরে ঘাঁটি গেড়েছে দুই জঙ্গি সংগঠনের সাত জঙ্গি। ওই সাত সন্ত্রাসবাদীই পাকিস্তানি। সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকে পড়েছে তারা। লুকিয়ে থাকা সাত জঙ্গিকে ধরতে ইতিমধ্যেই বেশ কয়েকটি ডেরায় হানা দিয়েছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00