Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ২৪ জুন

Share:

নিজস্ব প্রতিনিধি : অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে আগামী ২৪ জুন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই কথা ঘোষণা করেছেন। এই অধিবেশনেই স্পিকার নির্বাচিত হবে। সেইসঙ্গে নির্বাচিত করা হবে ডেপুটি স্পিকারকেও। এই অধিবেশনেই লোকসভায় নব নির্বাচিত সাংসদরা শপথ নেবেন।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানান, ‘অষ্টাদশ লোকসভা অধিবেশন শুরু হবে আগামী ২৪ জুন। চলবে ৩ জুলাই পর্যন্ত। এই অধিবেশনে নব নির্বাচিত সাংসদরা শপথ নেবেন। সেই সঙ্গে স্পিকার নির্বাচন করা হবে। এরপর রাষ্ট্রপতি ভাষণের মধ্য দিয়ে শুরু হবে আলোচনাপর্ব। লোকসভার মতো রাজ্যসভা অধিবেশন শুরু হবে ২৭ জুন থেকে। চলবে ৩ জুলাই পর্যন্ত।‘ জানা গিয়েছে, প্রথম তিন দিন ধরে নব নির্বাচিত সাংসদরা শপথ নেবেন। সেইসঙ্গে লোকসভার স্পিকার নির্বাচনও হয়ে যাবে। স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পর লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী পাঁচ বছর নতুন সরকার কোন পথে চলবে, তার একটি রোডম্যাপ বাতলে দেবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ভিত্তি করেই ধন্যবাদজ্ঞাপন ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ভিত্তি করে বিতর্ক হবে। নতুন সরকার গঠিত হওয়ার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। জানা যাচ্ছে, পরবর্তী অধিবেশনে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। ২৮ জুলাই থেকে পরবর্তী অধিবেশন শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00