Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৬ সেপ্টেম্বর হায়দরাবাদে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর হায়দরাবাদে বসছে কংগ্রেসের নবগঠিত কর্মসমিতির বৈঠক। ওইই বৈঠকের পরে প্রকাশ্য সভাো রয়েছে। আর ওই সভা থেকেই রাজ্য বিধানসভার ভোটের প্রচারের আনুষ্ঠানিক সূচনা করবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। ঘোষণা করা হবে পাঁচ গ্যারান্টি বা প্রতিশ্রুতি। ভারত রাষ্ট্র সমিতি-বিজেপি ছাড়া অন্যান্য দল থেলেও বেশ কয়েকজন দাপুটে নেতা যোগ দিতে পারেন।    

চলতি বছরের শেষের দিকেই তেলেঙ্গানায় বিধানসভা ভোট। পড়শি রাজ্য কর্নাটকে সরকার গঠনের পরেই নিজামের রাজ্যে শতাব্দী প্রাচীন দলের পালে হাওয়া লেগেছে। শাসকদল ভারত রাষ্ট্র সমিতি (পূর্বতন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি) ছেড়ে একাধিক বিধায়ক ও নেতা ইতিমধ্যেই হাত শিবিরে নাম লিখিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস শর্মিলার দলও কংগ্রেসে মিশে যেতে চলেছে। রাজ্যের কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতেই তাই দলের নবগঠিত কর্মসমিতির প্রথম বৈঠক হায়দরাবাদের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতারা।

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল জানিয়েছেন, ‘হায়দরাবাদে নবগঠিত প্রথম কর্মসমিতির বৈঠকে সাধারণ সদস্য ছাড়াও স্থায়ীও বিশেষ আমন্ত্রিতরাও যোগ দেবেন।’ ভোটমুখী তেলেঙ্গানায় যেমন কংগ্রেস কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে, তেমনই ভোটমুখী আর এক রাজ্য মধ্যপ্রদেশেও ‘ইন্ডিয়া’ জোটের ব্যানারে বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন মল্লিকার্জুন খাড়গেরা। আগামী মাসের মাঝামাঝি সময়ে ওই সমাবেশ হতে পারে।

পাখির চোখ ৫ রাজ্যের ভোট, আজ হায়দরাবাদে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00