Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ শতাধিক পড়ুয়া, দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল বেসরকারি স্কুলের পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। জানা গিয়েছে, বুধবার  মহারাষ্ট্রের থানে জেলার একটি বেসরকারি আশ্রম স্কুলের শতাধিক পড়ুয়া মিড-ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে।  এই ঘটনার একদিন পর বৃহস্পতিবার পুলিশ চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। শাহাপুরের তহসিলদার কোমল ঠাকুর জানিয়েছেন, বুধবার খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৪৮ জন ছাত্রীসহ মোট ১১৭ জন পড়ুয়াকে শাহাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত গাদগে মহারাজ প্রাথমিক ও মাধ্যমিক আশ্রম বিদ্যালয় এই ঘটনাটি ঘটেছে।

স্কুলটিতে প্রথম থেকে দশম শ্রেণির ২৯০ জন পড়ুয়া রয়েছে বুধবার উপস্থিত ১৬৮ জনকে বাইরে থেকে আনা খাবার পরিবেশন করা হয়। পড়ুয়াদের পোলাও এবং গুলাব জামুন পরিবেশনা করা হয়েছিল । আর এই খাবার খাওয়ার পরেই বমি করে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 জেলা গ্রামীণ পুলিশ কন্ট্রোল রুমের এক আধিকারিক জানিয়েছেন, স্কুল সুপার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাইরে থেকে খাবার নিয়ে আসা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৮৪ (বেপরোয়া বা অবহেলামূলকভাবে বিষাক্ত পদার্থ পরিচালনা করা, মানুষের জীবন বিপন্ন করা), ৩৩৬ (এমন কোনও কাজ করা যা মানুষের জীবন বা অন্যের ব্যক্তিগত সুরক্ষা বিপন্ন করে), ৩৩৭ (মানুষের জীবন বা অন্যের নিরাপত্তা বিপন্ন করা) ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই শিশুদের পরিবেশন করা খাদ্যসামগ্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেছেন এবং শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00