Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্জাবে তোলাবাজির অভিযোগে গ্রেফতার আপ বিধায়কের বাবা

তোলাবাজির অভিযোগে বিধায়কের বাবার গ্রেফতারির ঘটনায় অস্বস্তিতে পড়েছে আপ নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ছেলে রাজ্যের শাসকদল আপের বিধায়ক। ফলে নিজেকে কেউকেটাই ভেবে নিয়েছিলেন গুণধর পিতা। শুরু করে দিয়েছিলেন তোলাবাজি। কিন্তু শেষ রক্ষা হল না। শুক্রবার গ্রেফতার করা হয়েছে আপ বিধায়ক জগদীপ কাম্বোজের বাবা সুরিন্দর কাম্বোজকে। ইতিমধ্যেই ওই গ্রেফতারি নিয়ে শাসকদল আপকে বিঁধতে শুরু করেছে কংগ্রেস-বিজেপি নেতৃত্ব। যদিও মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের বক্তব্য, ‘পঞ্জাবে আপ সরকারের জমানায় কেউই যে আইনের ঊর্ধ্বে নন সুরিন্দর কাম্বোজের গ্রেফতারিতেই প্রমাণ।’

গত বছর বিধানসভা ভোটে শিরোমণি অকালি দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জালালাবাদ থেকে জয়ী হয়েছিলেন আম আদমি পার্টির জগদীপ কাম্বোজ। যিনি স্থানীয়দের কাছে গোল্ডি হিসেবেই পরিচিত। শিরোমণি অকালি দল সুপ্রিমো সুখবীর সিং বাদলকে হারিয়ে কার্যত সবাইকে চমকে দিয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, ছেলে বিধায়ক হওয়ার পরেই এলাকায় কার্যত দাপিয়ে বেড়াতে শুরু করেন সুরিন্দর কাম্বোজ। স্থানীয় ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তোলাবাজি শুরু করেন।

এদিন সকালেই জালালাবাদ থানায় সুরিন্দরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জমি-বাড়ির ব্যবসায়ী সুনীল কুমার। অভিযোগ পত্রে তিনি জানান, একটি ধর্ষণের মামলা থেকে রেহাই পাইয়ে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করেন জালাবাদের বিধায়কের বাবা সুরিন্দর কাম্বোজ ও তাঁর সঙ্গীরা। টাকা না দিলে ফাঁসিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন।’ অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার করা হয় সুরিন্দর কাম্বোজকে। বিধায়কের বাবাকে গ্রেফতারের খবরে গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। তোলাবাজির মামলায় বাবার গ্রেফতারির ঘটনা নিয়ে মুখ খুলেছেন জালালাবাদের আপ বিধায়ক জগদীপ কাম্বোজ। সাংবাদিকদের তিনি বলেন, ‘পুলিশের কাছ থেকে ঘটনার কথা জানতে পেরেছি। যিনি অন্যায় করবেন তাঁকে সাজা পেতেই হবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00