Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অর্থ পাচার মামলায় বৃহস্পতিবারই ফারুখ আবদুল্লাকে সমন ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বিরোধী শিবিরের নেতা-নেত্রীর বিরুদ্ধে সক্রিয়তা বাড়ছে ইডির। কার্যত নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়ছে নির্মলা সীতারমনের অধীনস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পরে এবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে সমন করেছে ইডি। আজ বৃহস্পতিবারই শ্রীনগরে সংস্থার কার্যালয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৮৬ বছর বয়সী রাজনেতাকে। যদিও ইডির সমনে সাড়া দেবেন কিনা ন্যাশনাল কনফারেন্স নেতা তা জানা যায়নি। তবে সাড়া না দেওয়ার সম্ভাবনাই বেশি।

আচমকাই কেন তলব করা হল উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে? ইডি সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্ণধার হিসাবে অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছিল ফারুখ আবদুল্লার বিরুদ্ধে। ওই অর্থ আত্মসা‍ৎ সংক্রান্ত মামলার তদন্তের স্বার্থেই ন্যাশনাল কনফারেন্স সাংসদকে তলব করা হয়েছে। ২০২২ সালেই ওই মামলায় ফারুখের নামে চার্জশিট জমা দিয়েছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের অর্থ সংস্থার বিভিন্ন পদাধিকারীর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরানো হয়েছিল। সিবিআইয়ের চার্জশিটের পরিপ্রেক্ষিতেই তদন্তে নেমেছে ইডি।

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তদন্ত আসলে বাহানা। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের নেতাদের ভয় দেখাতেই বিজেপির হয়ে আসরে নেমেছেন ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা রাহুল নবীন ও তাঁর সাগরেদরা। ভোট যত এগোবে ততই বিভিন্ন অছিলায় ইন্ডিয়া জোটে থাকা দলগুলির নেতা-নেত্রীদের হেনস্থা করা ও জনমানসে তাদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার ষড়যন্ত্র চালাবে ইডি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00