Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসময়ের বৃষ্টিতে ভেসে যাওয়া ফসল আগলে রাখার চেষ্টা কৃষকের, ভাইরাল ভিডিও   

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিম : প্রাক বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের বিস্তির্ণ এলাকা। মুম্বই, থানে পালঘর সহ একাধিক জায়গায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ওই পরিস্থিতিতেই এক কৃষকের ফস বাঁচানোর প্রচেষ্টার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রক্ত জল করা ঘাম পায়ে ফেলে ফলানো ফসল রক্ষা করতে জান হাজির ওই কৃষকের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে চিনা বাদাম। শুধু তাই জলের তোরে কিছু চিনাবাদাম ভেসেও যাচ্ছে। ওই ফলস রক্ষা করতে মাটিতে শুয়ে পড়েছেন কৃষক।

মাটিতে শুয়ে অস্বাভাবিক বৃষ্টির হাত থেকে ফসলকে রক্ষা করতে মরিয়া সে।   ভুইমুগ, মুং, চানা এবং তুরের মতো ফসল বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে। ওই ফসল বাঁচাতে নিজের জানো হাজির করেছেন ওই অসহায় কৃ।ক। সারাবছর কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়েছেন। কিন্তু ভারী বৃষ্টি সব স্বপ্নে জল ঢেলে দিয়েছে। কিন্তু নিজের বুক দিয়ে আগলে রাখতে চেয়েছে পলানো পসলকে। তাই মাটিতে শুয়ে পড়ে পসল বাঁচানোর প্রচেষ্টা করতে দেখা গিয়েছে।

পশ্চিম মহারাষ্ট্র এবং বিদর্ভের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে কৃষিক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। তীব্র বৃষ্টিপাতের ফলে জলের স্রোত বইছে। কৃষককে দুই হাতে নিজের ফসল তোলার চেষ্টা করতে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে। কৃষকরা মানোরা বাজার কমিটিতে বিক্রি করার জন্য নিজেদের ফসল তথা চিনাবাদাম, মুগ, ছোলা এবং তুর জড়ো করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, বৃষ্টির তোড়ে ভেসে যাচ্ছে সেই ফসল। পরিশ্রমের ফসলকেই বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করছেন এক কৃষক।

জানা গিয়েছে, বিক্রি করার জন্য পসল নিয়ে যাওয়া হলেও সেখানে কোনও ছাউনি ছিল না। কোনও নির্দিষ্ট ঢাকা জায়গা ছিল না। বাধ্য হয়ে খোলা জায়গাতেই রাখতে হয়েছে ফসল। তারফলেই প্রবল বৃষ্টির তোড়ে ভেসে গিয়েছে ফসল। এটি শুধুমাত্র একজন কৃষকের গল্প নয়, প্রতি বছর প্রতিটি ঋতুতে কৃষকদের এই লড়াই চালাতে হয়। সকলেই এই সমস্যা দেখে সমবেদনা নয়, সমাধান চাইছেন। তাঁদের দাবি, কৃষকদের পরিশ্রমের দাম দিতে হবে। এমন ব্যবস্থা নিতে হবে যাতে দেশের কোনও প্রান্তে কৃষকদের নিজেদের পসল নিয়ে বিপদে পড়তে না হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00