Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবারই তিহাড় জেলে আত্মসমর্পণ করবেন, জানিয়ে দিলেন কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামিকাল শনিবার (১ জুন) শেষ হচ্ছে তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ। পরের দিন রবিবারই তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে ২ জুনই তিনি তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শুক্রবার এক ভিডিয়ো বার্তায় আম আদমি পার্টির সুপ্রিমো বলেছেন, ‘লোকসভা ভোটের প্রচারের জন্য দেশের সর্বোচ্চ আদালত আমাকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল। আগামিকাল শনিবার সেই জামিন মেয়াদ শেষ হচ্ছে। পরের দিন রবিবারই আমি তিহাড় জেলে যাচ্ছি। দুপুর তিনটের সময়ে আমি বাড়ি থেকে জেলের উদ্দেশে রওনা হব। আমি জানি না  কতদিন ধরে এরা (পড়ুন মোদি সরকার) আমাকে জেলে পুরে রাখবে। কিন্তু এটা স্পষ্ট বলে দিচ্ছে, জেলে পুরে আমার মনোবল একটুও ভাঙতে পারেনি। বরং আমার মনোবল ও মানসিক দৃড়তা আরও বেড়েছে। আমি গর্বিত, দেশে স্বৈরাচারি শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জেলে যেতে হয়েছে।’

তিহাড় জেলে থাকাকালীন তাঁর উপরে মানসিক ও শারীরিক নির্যাতন হয়েছে বলেও অভিযোগ করেছেন কেজরিওয়াল। তাঁর কথায়, ‘জেলের মধ্যে আমার উপরে নানা সময়ে নির্যাতন চালানো হয়েছে। আমার ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলে যখন গিয়েছিলাম, তখন আমার ওজন ছিল ৭০ কেজি। সেই  ওজন অনেকটাই কমেছে। চিকি‍ৎসকরা জানিয়েছেন, নিয়মিত ওষুধ নিতে না পারায় এবং ওজন কমে যাওয়ায় আমার শরীরে একাধিক গুরুতর রোগ বাসা বাঁধতে পারে।’ জেলে ফিরে যাওয়ার পরে আরও বেশি পরিমাণে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ‘এবারে জেলে যাওয়ার পরে আমার উপরে আরও বেশি মাত্রায় শারীরিক ও মানসিক নির্যাতন চলতে পারে। কিন্তু তা নিয়ে আমি চিন্তিত নয়। স্বৈরাচারিদের কাছে আমি কিছুতেই মাথানত করব না।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00