Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওড়িশায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত নবীন পট্টনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ২৪ বছর বাদে ক্ষমতার পালাবদল ঘটেছে। বিজু জনতা দলকে হঠিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। গত ২৪ বছর ধরে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সি সামলেছিলেন সেই নবীন পট্টনায়ককেই পরিষদীয় দলনেতা হিসাবে বেছে নিলেন বিজু জনতা দলের নবনির্বাচিত বিধায়করা। অর্থা‍ৎ তিনিই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন।

২০০০ সালের বিধানসভা ভোটে জিতে প্রথমবার ওড়িশার মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের ছেলে নবীন পট্টনায়ক। তার পরে ২০০৪,২০০৯,২০১৪ এবং ২০১৯ সালের বিধানসভা ভোটে পর পর পাঁচ বার তাঁর নেতৃত্বেই রাজ্যের শাসনক্ষমতা দখল করেছিল বিজু জনতা দল। ওড়িশায় কার্যত অপরাজেয় হয়ে দাঁড়িয়েছিলেন বিজু পুত্র। টানা ২৪ বছরের বেশি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলে রেকর্ডও গড়েছিলেন। কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে নবীনের সেই জয়রথ থেমেছে। ক্ষমতা হাতছাড়া হয়েছে।

পরিষদীয় দলনেতা বেছে নিতে বুধবার ভুবনেশ্বরে বৈঠকে বসেছিলেন বিজু জনতা দলের বিধায়করা। বৈঠকে পরিষদীয় দলনেতা হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে বেছে নেন। উপ দলনেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে দলের প্রবীণ বিধায়ক প্রসন্ন আচার্যকে। মুখ্য সচেতক হিসাবে নির্বাচিত হয়েছেন ওড়িশা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রমীলা মল্লিক। সহকারী মুখ্যসচেতক হিসাবে নির্বাচিত হয়েছেন প্রতাপ কেশারি দেব। পরিষদীয় দলনেতা হিসাবে বেছে নেওয়ার জন্য দলীয় বিধায়কদের ধন্যবাদ জানিয়েছেন নবীন।

ভোট ভরাডুবির কারণে ওড়িশার প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দিলেন খাড়গে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00