Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জম্মুতে ফের এনকাউন্টার

বৃহস্পতিবার দোভালকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: নবমীর  সন্ধ্যায় সেনা-জঙ্গি গুলির লডা়ইতে তপ্ত জম্মু। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এনকাউন্টার শুরু হয়েছে মেন্ধার সেক্টরে। বিশেষ সূত্রে বাহিনীর কাছে খবর আসে, মেন্ধার সেক্টরে সশস্ত্র জঙ্গিদের একটি দল আত্মগোপন করে রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরে ভিত্তিতে বাহিনী সেখানে গেলে জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। বাহিনীও জবাবি হামলা চালায়। লক্ষ্য করার মতো বিষয় হল, পাঁচ রাজ্যে ভোটের আগে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ফের মাথাচাড়া দিয়েছে।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে সে দেশের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে ভারত দ্বিধা করবে না। একই দিনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারিভাবে এই বৈঠকের আলোচনার বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কাশ্মীর পরিস্থিতি নিয়ে দুজনে আলোচনা করেন। বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে উপত্য়কা গুলির শব্দে কেঁপে উঠল।     

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00