Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভার পরে এবার রাজ্যসভাতেও পাশ নির্বাচনী সংশোধনী বিল

এখন শুধু রাষ্ট্রপতির সাক্ষরের অপেক্ষা। তারপরেই দেশজুড়ে লাগু হবে এই নতুন নির্বাচনী সংশোধনী আইন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবারই লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছিল।  তার ঠিক পরের দিন অর্থাৎ মঙ্গলবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নির্বাচনী সংশোধনী বিল। এখন শুধু রাষ্ট্রপতির সাক্ষরের অপেক্ষা। তারপরেই দেশজুড়ে লাগু হবে এই নতুন নির্বাচনী সংশোধনী আইন। 

এতদিন পর্যন্ত ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের সঙ্গে ভোটার কার্ড থাকা ছিল বাধ্যতামূলক। কিন্তু নতুন এই সংশোধনী আইনের মাধ্যমে সেই নিয়মের ক্ষেত্রেই আনা হচ্ছে পরিবর্তন। এই আইন পাশ হলে ভোটার কার্ডের সঙ্গে এবার দেশের সমস্ত নাগরিককেই সংযুক্ত করতে হবে আধার কার্ড। ফলে এরপর থেকে কোনও ভোটদাতার সঙ্গে যদি ভোটার কার্ড নাও থাকে তাহলেও তিনি নিজের আধার কার্ড দেখিয়ে ভোট দিতে পারবেন। সোমবার এই নির্বাচনী সংশোধনী বিলের খসড়াই লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। 

জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুর একটা নাগাদ রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশে হয়েছে এই নির্বাচনী সংশোধনী বিল। তবে লোকসভার মতো রাজ্যসভাতে এদিনও বিরোধীরা এই বিলের বিরুদ্ধে গলা চড়ান। এমনকি তাঁরা রাজ্যসভা থেকে ওয়াকআউটও করেন বলে খবর। বিরোধী দলের সদস্যদের দাবি এই বিল দেশের নাগরিকদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে এবং ভতার-আধার সংযুক্ত আইন তাঁদের গোপনীয়তায় হস্তক্ষেপ করছে। অন্যদিকে, এই বিল প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু সোমবার লোকসভায় বলেন, ‘ভুয়ো ভোটারের অসংখ্য নজির রয়েছে। ভুয়ো ভোটারদের তাড়ানোর জন্য আগে আমাদের কোনও ব্যবস্থা ছিল না। যারা জাল ভোটার কার্ড ব্যবহার করে তারাই এই বিলের বিরোধিতা করবে। একজন প্রকৃত ভোটার হলে বিলের বিরোধিতা করার কোনও প্রয়োজনই নেই। লোকসভার সকল সদস্যদের আমি অনুরোধ করছি এই সংশোধনী বিলকে সমর্থন করার। 

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

0:00