Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমির বিনিময়ে চাকরি মামলায় ফের তলব রাবড়িকে, বুধে হাজিরার নির্দেশ লালুকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে বিধানসভা ভোট নিয়ে রাজনৈতিক দলগুলির ত‍ৎপরতার পাশাপাশি সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় ফের রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে তলব করল ইডি। একই সঙ্গে লালু-পত্নী রাবড়ি দেবী ও পুত্র তেজপ্রতাপ যাদবকেও তলব করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) পটনায় ইডির আঞ্চলিক কার্যালয়ে দুজনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর লালুপ্রসাদ যাদবকে আগামিকাল বুধবার (১৯ মার্চ) তলব করা হয়েছে।

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে রেলে চাকরি দিয়েছিলেন বলে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের সদস্যদের  বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই অভিযোগের প্রেক্ষিতে ২০২২ সালের ১৮ মার্চ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। জুলাই মাসে গ্রেফতার করা হয় রেলমন্ত্রী থাকাকালীন লালুর ওএসডি থাকা ভোলা যাদবকে। ওই বছরের ১০ অক্টোবর লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, মেয়ে মিসা ভারতী-সহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিট দাখিলের পরে একাধিকবার জেরা করা হয় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব-সহ তাঁর পরিবারের সদস্যদের। যদিও ইডি এবং সিবিআইয়ের সমন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি লালু পুত্র তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবের। তাঁর অভিযোগ, বিজেপির হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে ইডি। বিধানসভার ভোট যত এগিয়ে আসবে ততই বাড়বে তলবের সংখ্যা। যদিও ইডির ডাকে আজ মঙ্গলবার রাবড়ি দেবী ও তেজপ্রতাপ যাদব সাড়া দেবেন কিনা, তা নিয়ে কিছু বলতে চাননি তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00