Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রেফতার ইউনিটেকের প্রতিষ্ঠাতা রমেশ চন্দ্র

এদের সকলের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর্থিক তছরূপের অভিযোগে ইউনিটেকের প্রতিষ্ঠাতা রমেশ চন্দ্রকে গ্রেফতার করল ইডি।  রমেশ চন্দ্র ছাডাও ছেলে সঞ্জয় চন্দ্রার স্ত্রী প্রীতি চন্দ্রাকেও গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই দিনে গ্রেফতার কারনোসাইট ম্যানেজমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটডের রাজেশ মালিক।  

এই তিনের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগে ফৌজদারি আইনে অভিযোগ রুজু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঞ্জয় চন্দ্র এবং অজয় চন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, এরা বেআইনিভাবে দু হাজার কোটি টাকা সাইপ্রাস অ্যান্ড কেম্য়ান আইল্যান্ড নাম একটি সংস্থাকে  হস্তান্তর করেছিল। সেই অভিযোগের তদন্তে নামে ইডি। গত সেপ্টেম্বরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইউনিটকের নামে কেনা ১৩, ৬০০ বর্গফুট জমি বাজেয়াপ্ত করে। যে জমির বাজারমূল্য ৩০.২৯ কোটি টাকা। ইডি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই জমি কারনোসাইট ম্যানেজমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটডকে বেআইনিভাবে হস্তান্তর করেছিলেন সঞ্জয় চন্দ্র এবং অজয় চন্দ্র।

জমি সিল করে দেওয়ার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইউনিটেকের বিরুদ্ধে ভারতে এবং ভারতের বাইরে বেনামে সম্পত্তির হদিশ পেয়েছে। এনসিআর এবং মুম্বই-সহ একাধিক জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি চালায়। বাজেয়াপ্ত করে সম্পত্তি। আর সোমবার ইউনিটেকের প্রতিষ্ঠাতা রমেশ চন্দ্র, পুত্রবধূ  প্রীতি চন্দ্রাকে গ্রেফতার করল ইডি। 

উল্লেখ করার মতো বিষয় হল, এই গ্রেফতারির ঘটনা ঘটল সেদিন, যেদিন কর ফাঁকির অভিযোগে দেশ-সহ বিশ্বে কাঁপন ধরিয়ে দিয়েছ কনসর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের চাঞ্চল্যকর রিপোর্ট। যে রিপোর্টে রাজনৈতিক নেতা-সহ সেলেব্রিটিদের বিরুদ্ধে উঠেছে কর ফাঁকির অভিযোগ। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00