Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘন কুয়াশার জেরে দিল্লিতে ব্যাহত ২২ ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফের দিল্লিতে ব্যাহত ট্রেন চলাচল। রবিবার দিল্লিগামী প্রায় ২২ টি ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, দিল্লি ও বিভিন্ন রাজ্যে আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে দিল্লিগামী ২২টি ট্রেন এক থেকে ছয় ঘণ্টা দেরিতে চলছে। বর্তমানে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রী বেশি। আইএমডি পূর্বাভাস অনুসারে রবিবার সকালে  ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল রাজধানী। পাশাপাশি রাজধানীতে বায়ুদূষণের মাত্রা ৩৪১। যা ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ের মধ্যে পড়ে।

প্রসঙ্গত , শূন্য থেকে ৫০ এর মধ্যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স  ‘ভাল’, ৫১ থেকে ১০০ এর মধ্যে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে ‘গুরুতর’ এবং ৪৫০ এর বেশি ‘গুরুতর প্লাস’ হিসাবে বিবেচিত হয়।

এদিন দিল্লিতে সুব্রত পার্ক, ডিএনডি ফ্লাইওভার এবং ইন্ডিয়া গেটে কুয়াশার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল।  তাই গাড়ি চালানোর জন্য ফগ লাইট ব্যবহার করার   পরামর্শ দিয়েছে প্রশাসন। শুধু তাই নয় ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে ফুসফুস সম্পর্কিত স্বাস্থ্যের প্রভাবসম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে প্রশাসন। এদিকে, কুয়াশার কারণে রাজধানী থেকে আসা-যাওয়া যাত্রীরাও সমস্যার সম্মুখীন হয়েছেন। কম দৃশ্যমানতার কারণে ফ্লাইট এবং ট্রেনগুলির পরিষেবা ব্যাহত হচ্ছে। আগামী বেশ কয়েকদিন দিল্লিতে আবহাওয়া এমন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00