Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেজরিওয়ালের বাসভবনের ওপরে সন্দেহজনক ড্রোনের চক্কর, তদন্তে পুলিশ

চাপে পড়ে রহস্যজনক ড্রোন নিয়ে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনের ওপরে আচমকাই এক ড্রোনকে চক্কর মারতে দেখা গিয়েছে। আর ওই রহস্যজনক ড্রোনের চক্কর কাটাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। আম আদমি পার্টির অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড় সড় গাফিলতির কারণেই বাসভবনের ওপরে চক্কর কাটতে পেরেছে ড্রোনটি। চাপে পড়ে রহস্যজনক ড্রোন নিয়ে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

রাজধানীর সিভিল লাইন্স এলাকাতেই রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন। নিরাপত্তার কারণে মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকাকে ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। অড়্থা‍ৎ ওই এলাকায় কোনও হেলিকপ্টার, বিমান কিংবা ড্রোন উড়তে পারবে না। অথচ সেই নো ফ্লাই জোনে একটি ড্রোন উড়তে দেখা গিয়েছে বলে মঙ্গলবার বিকেলে আম আদমি পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে। কীভাবে পুলিশের নজরদারি এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের ওপরে সন্দেহজনক ড্রোন চক্কর কাটল, সেই প্রশ্নও তোলা হয়েছে।

দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাড়ির ওপরে ড্রোনের চক্কর কাটার বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভ ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ড্রোনটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত বছরের মার্চ মাসেও কেজরিওয়ালের সরকারি বাসভবনে হামলা চালিয়েছিল একদল দুষ্কৃতী। বাড়ির ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছিল হামলাকারীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00