নিজস্ব প্রতিনিধি: ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় পেয়ে ৫৯ লাখ টাকা খোয়ালেন দিল্লির একজন মহিলা চিকিৎসক। তাঁকে ভয় দেখানো হয়েছিল যে, তিনি দিল্লিতে যৌনতার প্রচার চালাচ্ছেন। তাই তাঁকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে। তাই ভয়ে চিকিৎসকটি ৪৮ ঘন্টার মধ্যেই প্রতারকদের অ্যাকাউন্টে ৫৯ লক্ষ টাকা পাঠিয়ে দেন। এরপরেই তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন, এবং উপায় না পেয়ে তিনি দিল্লির সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। দিল্লি এনসিআর-এ বেশ কয়েকদিন ধরেই ‘ডিজিটাল গ্রেফতার’-নামে একটি প্রতারকচক্র ঘুরে বেড়াচ্ছে। আর তাঁদের প্রচারণার মূল হাতিয়ার ‘ডিজিটাল গ্রেফতার’, এভাবে একাধিক মানুষকে প্রতারিত করেছেন এই চক্রটি।
নয়ডা সেক্টর 77-এর বাসিন্দা ডঃ পূজা গোয়াল সম্প্রতি এই প্রতারনার জালে জড়িয়ে ৫৯ লাখ খোয়ালেন। ঘটনাটি ঘটেছে, গত ১৩ জুলাই। তিনি একটি উড়ো ফোনকল পান। কলকারী তাঁকে টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার একজন আধিকারিক হিসাবে পরিচয় দিয়েছিলেন। এরপর তিনি পূজা গোয়ালকে বলেন যে, তার ফোনটি পর্ণ ভিডিও প্রচারের জন্য ব্যবহৃত করা হচ্ছে। ডাক্তার স্বাভাবিকভাবেই এটি অস্বীকার করেন, এরপর কলকারী তাঁকে একটি ভিডিও কলে যোগ দিতে বলেন। সেখানে ওই ডাক্তারকে গুরুতর পরিণতির ভয় দেখানো হয় এবং বলা হয় যে, তিনি ডিজিটাল গ্রেফতারের অধীনে রয়েছেন। এভাবে ৪৮ ঘন্টা চলার পরে, পূজা গোয়েল একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে ৫৯ লাখ ৫৪ হাজার টাকা স্থানান্তর করেন। এরপর তিনি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে, সোমবার, ২২ জুলাই – নয়ডা সেক্টর 36-এর সাইবার ক্রাইম সেলে একটি পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে বিবেক রঞ্জন রাই, সহকারী পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম), বলেছেন, মিসেস গোয়েল যে অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছিলেন তার বিবরণ তাদের কাছে রয়েছে। তাদের যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি প্রতারকদের কাছে মানুষকে ভয় দেখিয়ে প্রতারণা করার পছন্দের কৌশল হয়ে উঠেছে ডিজিটাল গ্রেফতার। এই মামলায়, প্রতারকরা লক্ষ্যকে একটি বাড়িতে, কখনও কখনও একটি ঘরে সীমাবদ্ধ করে এবং আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে নিজেদের জাহির করে। টার্গেটদের বোঝানোর জন্য জাল আইডি শেয়ার করা হয় যে, তারা আসল অফিসার। এর আগে, দিল্লির পশ চিত্তরঞ্জন পার্ক এলাকার ৭২ বছর বয়সী এক মহিলা ৮৩ লক্ষ টাকা স্থানান্তর করে প্রতারিত হয়েছিলেন। নয়ডা পুলিশ সম্প্রতি এই ধরনের কেলেঙ্কারী সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য একটি পরামর্শ জারি করেছে।