Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিআরপিএফের নিয়োগ পরীক্ষায় বৈষম্যের শিকার তামিলরা, শাহকে চিঠি ক্ষুব্ধ স্ট্যালিনের

সিআরপিএফের নিয়োগ পরীক্ষায় কেন শুধুমাত্র হিন্দি ও ইংরেজি ভাষায় প্রশ্ন, সেই প্রশ্নও তুলেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে (সিআরপিএফ) নিয়োগ পরীক্ষায় শুধুমাত্র ইংরেজি ও হিন্দি ভাষায় প্রশ্নপত্রের বিরোধিতায় সরব হলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাখঢাক না রেখেই লিখেছেন, ‘তামিলনাডুতে সিআরপিএফে নিয়োগ পরীক্ষায় তামিল ভাষায় প্রশ্ন না রাখা বৈষম্যমূলক। এটা তামিল মাতৃভাষার পক্ষে অপমানজনক।’ সিআরপিএফে নিয়োগের ক্ষেত্রে তামিল সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র তৈরিরও দসাবি জানিয়েছেন তিনি।

সিআরপিএফে মোট ৯ হাজার ২১২ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। তামিলনাডু থেকে ৫৭৯ জনকে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রা্জ্যের ১২টি কেন্দ্রে ওই নিয়োগ পরীক্ষা হতে চলেছে। নিয়োগ পরীক্ষায় শুধুমাত্র ইংরেজি ও হিন্দি ভাষায় পরীক্ষা দিতে হবে বলে জানানো হয়েছে। আর তাতেই বেজায় চটেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘নিজের রাজ্যেই মাতৃভাষায় পরীক্ষা দিতে না পারাটা অবশ্যই দুঃখজনক। পরীক্ষায় হিন্দি ভাষার জন্য ২৫ শতাংশ নম্বর বরাদ্দ করা হয়েছে। এটা হিন্দি আগ্রাসন ছাড়া আর কিছু  নয়। হিন্দিভাষীরা যাতে বাড়তি সুবিধা পান, সে দিকে লক্ষ্য রাখা হয়েছে। অবিলম্বে হিন্দি ও ইংরেজি ভাষার পাশাপাশি যাতে তামিল ভাষাতেও প্রশ্নপত্র করা হয় তার জন্য আপনাকে উদ্যোগ নিতে অনুরোদ জানাচ্ছি।’ উল্লেখ্য, তামিলনাডু সহ দক্ষিণী রাজ্যগুলি দীর্ঘদিন ধরেই হিন্দি ভাষার আগ্রাসন নিয়ে সরব।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00