Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে ছুটে এলেন দিলরুবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্রস বর্ডার প্রেম ইদানিং ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সীমা হায়দরের ঘটনার পর আরও বহুলভাবে চর্চিত হয়েছে। ফের এই ঘটনা শিরোনামে। প্রেমের টানে তিন সন্তানকে নিয়ে ছুটে এলেন প্রেমিকা। বাংলাদেশ থেকে ভারতে এসে জানতে পারেন তাঁর প্রেমিক বিবাহিত। পরে নিরাশ হয়ে দেশে ফিরে যান মহিলা। 

জানা গিয়েছে, দিলরুবা শর্মি(৩২) পেশায় একজন বিউটিশিয়ান। করোনাকালীন তাঁর স্বামীর মৃত্যু হয়। সোশ্যাল মিডিয়ায় আব্দুল করিমের সঙ্গে তাঁর পরিচয় হয়। আব্দুল উত্তরপ্রদেশের মালিপুর এলাকার ভরথা রোশনগড় গ্রামের বাসিন্দা। ঘনিষ্ঠতা শেষে প্রেমের সম্পর্কে গড়ায়। শেষে আব্দুলের সঙ্গে দেখা করতে তিন সন্তান নিয়ে লখনউ পৌঁছয় দিলরুবা। তাঁরা পাঁচজন বাহরাইচে পৌঁছে একটি হোটেলে দু’দিন থাকে।

আব্দুল দিলরুবাকে জানিয়েছিল, সে অবিবাহিত। অন্যদিকে তাঁর স্ত্রী এবং গ্রামের বাসিন্দারা পুলিশের মুখোমুখি হয়ে বিষয়টি জানান। এরপরেই দিলরুবা জানতে পেরে বাংলাদেশে ফিরে যান।

মালহিপুরের এসএইচও এক সংবাদসংস্থায় জানান, ওই মহিলা ভিসায় ভারতে এসেছিলেন। তদন্তে তাঁর বিরুদ্ধে কোন অপরাধমূলক কর্মের হদিশ মেলেনি। তাঁর ভিসাও বৈধ ছিল। তিনি শনিবার লখনউতে ফিরে আসেন। সম্ভবত সেখান থেকে বাংলাদেশে চলে যান। করিমও বাহরাইনে ফিরে যাওয়ার কথা বলে চলে যান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00