Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঙ্গল থেকে দর্শন করা যাবে রামলালাকে, কিন্তু কখন..

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার থেকেই ভক্তরা দর্শন করতে পারবেন রামলালাকে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে এই কথা জানানো হয়েছে।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, দুটি ভাগে রামমন্দিরের দরজা খোলা থাকবে। প্রথম ভাগে মন্দির খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় ভাগে মন্দির খোলা থাকবে দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই এই কথা জানিয়েছেন। একইসঙ্গে জাগরণ সঙ্গীত ও আরতির সময়ও বলে দেওয়া হয়েছে ট্রাস্টের তরফ থেকে। ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই জানান, ‘একবার ভোর সাড়ে ছটার সময় মন্দিরে আরতি ও জাগরণ সঙ্গীত হবে। এরপর ফের সন্ধ্যা ৭টা সময় মন্দিরে আরতি হবে। যে সমস্ত ভক্তরা আরতি দেখতে চান, তাঁদের একদিন আগে আরতি দেখার জন্য জায়গা বুক করতে হবে। আরতি দেখতে আসার সময় ভক্তদের স্পেশাল পাস নিয়ে আসতে হবে। এই স্পেশাল পাস ট্রাস্ট অফিস থেকে দেওয়া হবে।‘

উল্লেখ্য, সোমবার অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশের কিছু বিশিষ্ট জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেইমতো এই অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভগবত সহ বলিউড ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। তবে সবার জন্য সোমবার মন্দিরের দরজা খোলা ছিল না। তবে মঙ্গলবার থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে রামমন্দিরের দরজা।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00