Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তালিবানি সাজা, মোবাইল চুরির সন্দেহে যুবকের গোপনাঙ্গে বেল্ট দিয়ে নৃশংস প্রহার

Share:

নিজস্ব প্রতিনিধি পটনা: সুশাসনবাবু যোগী আদিত্যনাথের রাজত্বে যে মবের মুল্লুক চলছে, ফের তার প্রমাণ মিলল। শুধুমাত্র মোবাইল চুরির সন্দেহেই এক যুবককে নৃশংস সাজা দিল নীতি পুলিশরা। ঠিক আফগানিস্তানের তালিবানিদের কায়দায় সন্দেহভাজন যুবকের গোপনাঙ্গে চামড়ার বেল্ট দিয়ে বেধড়ক প্রহার করা হল। ওই হাড়হিম কাণ্ডের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই নৃশংস শাস্তি নিয়ে নিন্দার ঝড় উঠতেই নড়েচড়ে পড়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভিডিওতে দাদাগিরি চালানো এক যুবককে গ্রেফতারও করেছে।

বিহারের দেওরিয়া জেলার সালেমপুর থানার সিও দীপক শুক্লা জানিয়েছেন, সালেমপুরের বাসিন্দা অশোক শ্রীবাস্তব স্থানীয় এক ইটভাটায় ম্যানেজার হিসাবে কর্মরত। তার মোবাইল ফোন চুরির সন্দেহে ইটভাটারই এক শ্রমিককে প্রথমে ডেকে পাঠায়। তার পর দুই বন্ধুর সঙ্গে মিলে গোরখপুর নিবাসী ওই যুবকের উপরে অমানসিক নির্যাতন চালায়। অশোকের বন্ধু প্রিয়াংশু সিংহ নির্যাতিত যুবকের মাথার উপরে বসে চেপে ধরে। যাতে সে নড়তে চড়তে না পারে। আর সেই সুযোগে বেল্ট খুলে সন্দেহভাজন যুবকের গোপনাঙ্গে বেধড়ক প্রহার করতে থাকে। অশোকের আর এক বন্ধু মোবাইল ফোনে ওই নির্মম ঘটনার  ভিডিও রেকর্ডিং করেন। পরে তা সমাজমাধ্যমে আপলোড করে।

সমাজমাধ্যমে ওই বর্বর কাণ্ডের ভিডিও ভাইরাল হয়ে যায়। পুলিশ তদন্তে নেমে অশোক শ্রীবাস্তবকে গ্রেফতার করেছে। প্রিয়াংশুর খোঁজেও তল্লাশি শুরু করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00