Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লি অধ্যাদেশের বিরুদ্ধে সমর্থন চাইতে স্ট্যালিন-সোরেনের সঙ্গে দেখা করবেন কেজরি

বুধবার নিজে্ই টুইট করে এ কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে সমর্থন চাইতে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামিকাল বৃহস্পতিবার তামিলনাডুর মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং পরের দিন শুক্রবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। বুধবার দুপুরে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে মোদি সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতায় আপের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, আরজেডি নেতা তেজস্বী যাদব। অধ্যাদেশ নিয়ে সংসদের বাদল অধিবেশনে রাজ্যসভায় ভোটাভুটির সময়ে যাতে বিজেপি বিরোধী দলগুলি এককাট্টা হয়ে বিরোধিতায় সরব হন সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

এদিন টুইটে কেজরিওয়াল লেখেন, ‘দিল্লির মানুষকে অপমান করা অধ্যাদেশের বিরুদ্ধে সমর্থন চাইতে আগামিকাল বৃহস্পতিবার তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও শুক্রবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। আশা করছি, দুজনকেই মোদি সরকারের জনস্বার্থ বিরোধী অধ্যাদেশের বিরুদ্ধে লড়াইয়ে পাশে পাব।’ মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসেরও সমর্থন চেয়েছিলেন আপ সুপ্রিমো। যদিও এখনও কেজরির দলকে সমর্থন নিয়ে স্পষ্ট করে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00