Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভরা মেট্রোয় আচমকাই পোশাক তুলে যাত্রীকে গোপনাঙ্গ দেখালেন বৃহন্নলা, শোরগোল

রীতিমতো বৃহন্নলাটি মেট্রো যাত্রীকে গালিগালাজ করছেন। যাত্রীর অপরাধ, তিনি তাঁকে টাকা দিতে অস্বীকার করেছিলেন। এরপরই ট্রান্সজেন্ডার ব্যক্তিটি তাকে গালিগালাজ করতে শুরু করেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনই বাসে-ট্রেনে নিত্যযাত্রীদের মাঝে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের ব্যক্তিদেরও দেখা যায়। যাত্রীদের থেকে টাকা রোজগার করেই তাঁদের জীবন চলে। কিন্তু এই বৃহন্নলা সম্প্রদায়ের কেউ কেউ খুবই ভাল হয়, আবার কেউ কেউ অতিরিক্ত খারাপ ব্যবহার করেন যাত্রীদের সঙ্গে, বিশেষ করে কেউ যদি তাঁদের টাকা দিতে রাজি না হয়, তখনই ঝামেলা শুরু করে দেন তাঁরা। এবার দিল্লি মেট্রোর এমনই একটি ভয়ানক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষের সঙ্গে মেট্রোতে থাকা একটি যাত্রীর চরম বিরোধ হচ্ছে। রীতিমতো বৃহন্নলাটি মেট্রো যাত্রীকে গালিগালাজ করছেন। যাত্রীর অপরাধ, তিনি তাঁকে টাকা দিতে অস্বীকার করেছিলেন। এরপরই ট্রান্সজেন্ডার ব্যক্তিটি তাকে গালিগালাজ করতে শুরু করেন।

শুধু একজন নয়, ঘটনার সময় দুজন ট্রান্সজেন্ডার ছিলেন। তাঁদেরকে একজন ব্যক্তি টাকা দিতে রাজি না হওয়ার কারণেই তুমুল ঝামেলা শুরু করেন দুই বৃহন্নলা। মেট্রোর ভিতরে উপস্থিত অন্য এক যাত্রী বিষয়টি রেকর্ড করেন। এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওতে, উত্তেজিত ট্রান্সজেন্ডার ব্যক্তিদের ওই যাত্রীর সঙ্গে অসভ্য আচরণ করতে দেখা যায়। এবং লোকটিকে গালিগালাজ করতে দেখা যায়। তবে বিষয়টি শুধু, উত্তপ্ত ঝামেলার মধ্যেই আটকে ছিল না। ঝামেলার মাঝেই একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি, তাঁর পোশাক খুলে ফেলেন, এবং তাঁর গোপনাঙ্গ প্রকাশ করেন। ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ঘটনার তীব্র নিন্দা করছেন। কেউ কেউ ঘটনার সমালোচনা করে বলেছেন, দিনের পর দিন মেট্রো ট্রেনে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষের উপদ্রব বেড়েই চলেছে, তাই প্রশাসনের উচিত ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।

 

ভাইরাল ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে আরও একজন ব্যবহারকারী লিখেছেন, “তারা সর্বত্র নিজেদের গোপনাঙ্গ দেখাতে শুরু করেছে। ট্রেনে, বাসে, এমনকি মেট্রোতেও তাঁরা অশ্লীল আচরণ করতে থামছে না, অপেক্ষায় থাকুন, শীঘ্রই আমরা এই প্রজাতিটিকে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোও বিমানেও দেখতে পাব!” অন্য একজন লিখেছেন, “এটি সত্যিই একটি ভয়ঙ্কর কাজ। মেট্রোতে এই ধরনের আচরণ করা লোকেদের অবিলম্বে ধরা উচিত। কিছু ট্রান্সজেন্ডার ব্যক্তি টাকা চায়, কেউ দেয়, কেউ দেয় না। কিন্তু এই ধরনের দৃশ্য তৈরি করা ভুল। সেই সময়ে কোথায় ছিল সিআইএসএফ দিল্লি মেট্রোর নিরাপত্তা কর্মীরা?” তবে ঘটনাটি কখন এবং কোথায় ঘটেছে তা জানা যায়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00