Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লেখক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে দেশদ্রোহী ধারায় মামলা দায়েরের অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধি: লেখক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে দেশদ্রোহী ধারায় মামলা করার অনুমতি দিলেন দিল্লির উপ রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। ২০১০ সালে এক অনুষ্ঠানে তাঁর এক বক্তব্যের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দেওয়া হল অরুন্ধতী রায়ের বিরুদ্ধে। 

দিল্লির উপ-রাজ্যপালের দফতর থেকে জানা গিয়েছে, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন আইন বা ইউএপিএ ধারায় লেখক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন দিল্লির উপ রাজ্যপাল ভি কে সাক্সেনা। পাশাপাশি কাশ্মীরের ইন্টারন্যাশনাল ল ইন সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধেও ইউএপিএ ধারায় মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে এই পদক্ষেপ নিলেন দিল্লি উপরাজ্যপাল। এই প্রসঙ্গে দিল্লির রাজ নিবাসের তরফে জানানো হয়েছে, ২০১০ সালের এক অনুষ্ঠানে গিয়ে লেখক অরুন্ধতী রায় কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার পক্ষেই সওয়াল করেছিলেন। তাঁর মতে, কাশ্মীর কোনওসময়ই ভারতের অংশ ছিল না। ভারতীয় সেনাবাহিনী জোর করে কাশ্মীরকে দখল করে রেখেছে।

লেখক অরুন্ধতী রায়ের এই ধরনের বক্তব্যের বিরোধিতা করে অভিযোগ দায়ের করেছিলেন সুশীল পণ্ডিত। দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তিনি। সুশীল পণ্ডিতের অভিযোগের ভিত্তিতে অরুন্ধতী রায়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। শেষপর্যন্ত তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়েরের অনুমতি দিলেন দিল্লির উপ রাজ্যপাল।

 

 

 

 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00