Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমির বিনিময়ে চাকরির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন রাবড়ি দেবী

Share:

নিজস্ব প্রতিনিধিঃজমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায়  খানিক স্বস্তি  পেলেন লালু প্রসাদের স্ত্রী  রাবড়ি দেবী। শুক্রবার দিল্লি আদালত  লালুর স্ত্রী রাবড়ি দেবী এবং কন্যা  হেমা দেবী ও মিসা ভারতীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। আগামী ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা অন্তর্বর্তী জামিন পেয়েছেন।

জমির বিনিময় চাকরি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত রাবড়ি দেবী ও তাঁর দুই মেয়ে মিসা ভারতী ও হেমা যাদবকে শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করা হয়। আর তখনই এই অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেয় আদালত। এদিন  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৪ হাজার ৭৫১ পাতার চার্জশিট দাখিল করে অর্থ পাচার মামলায় দুই কোম্পানিসহ মোট সাতজনকে অভিযুক্ত করেছে। শুনানি চলাকালীন আদালত ইডির কাছে জানতে চায়, এই মামলায় অমিত কাটিয়াল ছাড়া আর কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা। আদালতে ইডির তরফে জানানো হয়, শুধু অমিত কাতিয়ালকেই গ্রেফতার করা হয়েছে। শুনানি চলাকালীন কাটিয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হন।

উল্লেখ্য, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের একাধিক সদস্যের জমি কেলেঙ্কারির মামলায় গত বছর গ্রেফতার হওয়া অমিত কাতিয়ালকে চিকিৎসার ভিত্তিতে অন্তর্বর্তী জামিন দিয়েছে দিল্লি আদালত। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, আরজেডি প্রধান তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রীর হয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে জমি কিনেছিলেন কাটিয়াল। ইনফোসিস্টেমস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ডিরেক্টর ছিলেন কাতিয়াল। সংস্থার রেজিস্টার্ড ঠিকানা হল ডি-১০৮৮, নিউ ফ্রেন্ডস কলোনি, নয়াদিল্লি, যেখানে লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের সদস্যরা রয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00