Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে প্রকাশ্য রাস্তায় আইনজীবীকে গুলি করে খুন, প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা

শনিবার দিল্লির দ্বারকা এলাকায় দুই সাইকেল আরোহী আততায়ী আইনজীবীকে গুলি করে খুন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে আইনজীবী (Lawyers) বীরেন্দ্র কুমার নারওয়ালকে গুলি করে খুনের (Shot Dead) ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে রাজধানীর নিরাপত্তা। শনিবার দিল্লির দ্বারকা এলাকায় দুই সাইকেল আরোহী আততায়ী আইনজীবীকে গুলি করে খুন করেছে। এই ঘটনার প্রতিবাদে দিল্লির সমস্ত জেলা আদালতে কর্মবিরতি পালন করবেন আইনজীবীরা। নিউ দিল্লি বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবীরা একটা চিঠিতে এ কথা জানিয়েছে।

অন্যদিকে অনুসন্ধানে নেমেদুই আততায়ীকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, দুই আততায়ীর নাম নরেশ এবং প্রদীপ। পুরনো শত্রুতার জেরে আইনজীবী বীরেন্দ্র কুমার নারওয়ালকে দিনে দুপুরে গুলি করে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৩৬ বছর আগে ১৯৮৭ সালে বীরেন্দ্র কুমার নারওয়ালের দাদু প্রদীপের কাকাকে খুন করেছিল। সেই শত্রুতার জেরে এই খুন বলে মনে করছেন তদন্তকারীরা।

প্রদীপের জমিজমা সংক্রান্ত বিষয়ে আইনজীবী নারওয়াল আইনি জটিলতা তৈরি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। পেশায় কুস্তিগীর প্রদীপ আর্থিক সমস্যার মুখে পড়েছিলেন। এর আগে ২০১৭ সালে নারওয়ালকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে যাত্রায় বরাত জোরে কোনওরকমে বেঁচে যান আইনজীবী। যদিও সেই সময় তাঁর গাড়ির চালক জখম হয়েছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00