Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘জাতির বিবেকে গভীর ক্ষত’, মণিপুরের হিংসায় উদ্বিগ্ন সোনিয়া

বুধবার সন্ধ্যায় মণিপুরের হিংসা নিয়ে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন প্রাক্তন কংগ্রেস নেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতি হিংসায় গত দেড়মাস ধরে অশান্ত মণিপুর। কুকিদের সঙ্গে মেইতেই জনগোষ্ঠীর লড়াইয়ে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দেড় মাসের বেশি সময় ধরে বন্ধ ইন্টারনেট পরিষেবা। বুধবার মণিপুরে চলা হিংসাকে দেশের আত্মার পক্ষে গভীর ক্ষত হিসেবে উল্লেখ করে শান্তি বজায় রাখার জন্য উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যের বাসিন্দাদের কাছে আর্জি জানিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি।

এদিন সন্ধ্যায় মণিপুরে চলা হিংসা নিয়ে এক ভিডিও বার্তা জারি করেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। ওই ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘মণিপুরে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ধ্বংস করে দেওয়া হিংসা দেশের অন্তরাত্মায় গভীর ক্ষত তৈরি করেছে। নিজেদের আস্তানা ছেড়ে আজ সাধারণ মানুষ প্রাণভয়ে পালিয়ে যাচ্ছেন। গত ৫০ দিন ধরে মণিপুরে এক মানবিক বিপর্যয়ের সাক্ষী থেকেছি আমরা। যে বিপর্যয় হাজার-হাজার মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। যে সব পরিবার তাঁদের পরিজনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

ভিডিও বার্তায় প্রাক্তন কংগ্রেস সভানেত্রী আরও বলেছেন, ‘এক সময়ে যাঁরা শান্তিপূর্ণ পরিবেশে পাশাপাশি, একত্রে বসবাস করতেন, আজ তাঁরাই পরস্পরের ওপরে চড়াও হচ্ছেন, হামলা চালাচ্ছেন। এই দৃশ্য অত্যন্ত হৃদয় বিদারক।’ মণিপুরে শান্তি ফেরাতে মহিলাদের এগিয়ে আসারও আর্জি জানিয়েছেন সোনিয়া। তিনি বলেছেন, ‘মণিপুরের সাধারণ মানুষকে বিশেষ করে আমার বোনদের কাছে অনুরোধ করছি, ফের শান্তি ফেরাতে আপনারা এগিয়ে আসুন, পথ দেখান। আমার বিশ্বাস আগামী কয়েক সপ্তাহ কিংবা মাসের মধ্যেই আমরা হারিয়ে যাওয়া পারস্পারিক বিশ্বাসকে ফিরিয়ে আনতে পারব।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00