Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মর্মান্তিক! মেঘালয় থেকে উদ্ধার আওয়ামী লিগ নেতার পচাগলা মৃতদেহ

গত ২৬ অগস্ট সন্ধ্যায় ভারত-বাংলাদেশী সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে একটি গলিত লাশ উদ্ধার হয়েছে। পরে পাসপোর্ট দেখে শনাক্ত করা হয়েছে যে, সেই লাশটি আওয়ামী লীগ নেতা ইসহাক আলি খান পান্নার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের ক্ষত এখন স্বাভাবিক। চলতি মাসের প্রথমেই ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ ছিল বাংলাদেশ। দেশজুড়ে সেই আন্দোলনের দাপটে শেষমেশ প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে পালায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। এরপর তাঁর গণভবন রীতিমতো লুঠপাট চালায় আন্দোলনকারীরা। পরে এই ছাত্র আন্দোলন রূপ নেয় সহিংস আন্দোলনে। শুরু হয় সংখ্যালঘুদের উপর অত্যাচার।

প্রাণ বাঁচাতে আওয়ামী লীগের একাধিক নেতা গা ঢাকা দেয়, কেউ আবার দেশ ছেড়ে পালায়। আর যারা আন্দোলনকারীদের সম্মুখীন হয়েছে, তাঁদের প্রকাশ্যে গুলা করে হত্যা করা হয়। এবং হিন্দুদের উপরেও চলে লাগাতার অত্যাচার। যাই হোক, সেই সময় আওয়ামী লীগের একাধিক নেতা প্রাণ বাঁচাতে ভারতে অবৈধভাবে ঢুকে পড়ে। তেমনই গতকাল বুধবার মেঘালয় পুলিশ জানিয়েছে, গত ২৬ অগস্ট সন্ধ্যায় বাংলাদেশের সীমান্তবর্তী জয়ন্তিয়া পাহাড় জেলায় সুপারি বাগান থেকে উদ্ধার করেছে আওয়ামী লীগ নেতা ইসহাক আলি খান পান্নার অর্ধ-গলিত লাশ। মেঘালয় পুলিশ জানিয়েছে, গত ২৬ অগস্ট সন্ধ্যায় ভারত-বাংলাদেশী সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে একটি গলিত লাশ উদ্ধার হয়েছে। পরে পাসপোর্ট দেখে শনাক্ত করা হয়েছে যে, সেই লাশটি আওয়ামী লীগ নেতা ইসহাক আলি খান পান্নার।

জানা গিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলার আওয়ামী লীগের একটি বিশিষ্ট সদস্য পান্না গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পলাতক ছিলেন। যাই হোক, আরও শনাক্তকরণ প্রক্রিয়া জারি রাখার জন্যে এখন লাশ টিকে খলিহরিয়াত সিভিল হাসপাতালে রাখা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিক প্রতিবেদন দাবি করেছে যে, পান্না সীমান্ত অতিক্রম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন। তবে পরস্পরবিরোধী বিবরণ বলছে যে, সীমান্ত পেরোনোর সময়েই পান্নাকে গুলি করে হত্যা করতে পারে বাংলাদেশের বর্ডার গার্ড পুলিশ। তবে এখনও তাঁর মৃত্যুর স্পষ্ট কারণ জানা যায়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00