মুম্বইয়ের ‘দহি হান্ডি’ উৎসবের সময় মানব পিরামিড থেকে পড়ে আহত ১৫

জানা গিয়েছে, আজ মঙ্গলবার বহুতল পিরামিড তৈরির প্রচেষ্টার সময়ই ১৫ জন মাটিতে পড়ে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, আজ দুপুরে। তাঁদের মধ্যে গুরুতর জখম হয়েছেন ৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু গণেশ উৎসব। দেশের মহারাষ্ট্র, মুম্বইয়ে বিখ্যাত এই উৎসব। গণেশ পুজোর আগেই জন্মাষ্টমী উপলক্ষে মুম্বইতে দহিহান্ডি উৎসবের প্রথা পুরোনো প্রচলন। যাই হোক, মঙ্গলবার মুম্বইয়ে এই ‘দহিহান্ডি’ উদযাপনের অংশ হিসেবে বহুতল পিরামিড গঠনের সঙ্গে জড়িত অন্তত ১৫ জন ‘গোবিন্দাস’ পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদের BMC কর্পোরেশন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উল্লেখ্য, মুম্বইয়ে এই দহিহান্ডি উৎসব অনেক পুরোনো একটি উৎসব।

যা শুধুমাত্র জন্মাষ্টমী উপলক্ষে হয়ে থাকে। এই উৎসবে অসংখ্য যুব বহুস্তর বিশিষ্ট মানব পিরামিডের আকারে উপরে ওঠে, এবং ওপরেই ঝুলে থাকে দহির হাঁড়ি, সেটাই ফাটানোর নিয়ম। এই উৎসবে যোগ দিতে পারেন মুম্বই এবং অন্যান্য বাসিন্দারাও। খুবই আনন্দমুখর একটি উৎসব এটি। জানা গিয়েছে, আজ মঙ্গলবার বহুতল পিরামিড তৈরির প্রচেষ্টার সময়ই ১৫ জন মাটিতে পড়ে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, আজ দুপুরে। তাঁদের মধ্যে গুরুতর জখম হয়েছেন ৪ জন। তাঁদের পোদ্দার, নায়ার, সাইন, সেন্ট জর্জ, KEM, রাজাওযাদ, MT আগরওযাল, এবং কুরালা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মুম্বই শহর এবং শহরতলিতে আজ দিনভর বৃষ্টিমুখর। তার মধ্যেই বিশিষ্ট গোবিন্দ পাঠক অর্থাৎ কৃষ্ণভক্তরা শহরের বিভিন্ন স্থানে মানব পিরামিড গঠন করে দহিহান্ডি উৎসবে সামিল হয়েছেন। তবে এই উৎসবে বাধা দিয়েছেন যৌন নির্যাতনের প্রতিবাদে তৈরি কয়েকটি মিছিল। এছাড়াও বেশ কয়েকটি গোবিন্দ গোষ্ঠী মুম্বই, থানের বিভিন্ন জায়গায় দহিহান্ডি ভাঙার সময় ব্যানার ও পোস্টারের মাধ্যমে সামাজিক বার্তা প্রদর্শন করেছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]