Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘূর্ণিঝড় ডানার জেরে ভক্তদের জন্য বন্ধ পুরীর জগন্নাথ মন্দির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশা উপকুলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ডানা। তাই আগে থেকেই সতর্কতার জন্য ভক্তদের জন্য বন্ধ হল পুরীর জগন্নাথ মন্দির। ২৫ অক্টোবর পর্যন্ত ভক্তদের জন্য  বন্ধ থাকতে চলেছে জগন্নাথ মন্দিরের পাশাপাশি কোনার্ক মন্দির । তবে  প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে, পরিস্থিতি দেখে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।

জগন্নাথ মন্দির এবং কোনার্ক মন্দির বিশ্ব বিখ্যাত তীর্থস্থান। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে তীর্থযাত্রায় আসেন। তাই ঘূর্ণিঝড়ের সময় যাতে ভক্তদের কোন অসুবিধার মুখে পড়তে না হয় সেইজন্য প্রশাসনের তরফে মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ডানা’, বড় আপডেট দিল হাওয়া অফিস

উল্লেখ্য হাওয়া অফিসের তরফে জানান হয়েছে , ২৪ শে অক্টোবর সকালের মধ্যে শক্তি বাড়িয়ে জোরাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবরের মধ্যে ল্যান্ডফল হতে পারে। সেইসময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ – ২২০ কিলোমিটার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শুক্রবার ভোরে  ওড়িশার ভিতরকণিকা এবং ধামরার কাছে আছড়ে পড়বে ‘ডানা’ । তাই ঘূর্ণিঝড়ের আগেই ওড়িশা সরকার উপকূলীয় অঞ্চল থেকে লোকজনকে অন্যত্র  সরিয়ে নিয়ে যাচ্ছে। রয়েছে ২৮৮ টি উদ্ধারকারী দল।  প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে, বর্তমানে নামান হয়েছে ৫১টি বিপর্যয় মোকাবিলা বাহিনী, ১৭৮টি দমকল বাহিনী দল এবং ওড়িশায় এসে পৌঁছিয়েছে ১৫০ জন এনডিআরএফ কর্মী।   ওড়িশায় বাতিল হয়েছে বহু ট্রেন। এই আবহে ঘূর্ণিঝড়ের জেরে  পুরীতে ভক্তদের জন্য বন্ধ হল জগন্নাথ মন্দিরের দরজা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00