Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কংগ্রেসের ডোনেশান ওয়েবসাইটে সাইবার হানা

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের আগে সাইবার হানার ঘটনা ঘটল কংগ্রেসের ডোনেশান ওয়েবসাইটে। কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়,. কুড়ি হাজারেরও বেশি সাইবার হানার ঘটনা ঘটেছে ওয়েবসাইটটিতে। এই সাইবার হানার মাধ্যমে সাইট স্লো করার ঘটনা ঘটেছিল।

গত সোমবার রাত থেকে কংগ্রেসের অনলাইট ডোনেশান সাইটটি খুলেছিল। বুধবার সকাল ৯টা পর্যন্ত এক লক্ষ ১৩ হাজার ৭১৩ জন ডোনার ডোনেশান দিয়েছিল। টাকা উঠেছে দুই কোটি একাশি লক্ষ টাকা। জানা গিয়েছে, ৩২ জন অনুদানকারী এক লক্ষ টাকার বেশি অনুদান দিয়েছিল।এই অনুদানকারীদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অশোক গেহলট, জয়রাম রমেশ ও পবন খেরা।

এখানেই শেষ নয়, ৬১২ জন অনুদানকারী রয়েছেন যারা ১৩ হাজার ৮০০ টাকার বেশি তহবিলে দিয়েছেন। যে দুটি কোটি একাশি লক্ষ টাকা ডোনেশান হিসাবে জমা পড়েছে, তার মধ্যে মহারাষ্ট্র থেকে এসেছে ৫৬ লাখ টাকা। রাজস্থান থেকে এসেছে ২৬ লাখ টাকা, উত্তর প্রদেশ থেকে ১৯ লাখ ও কর্নাটক থেকে ১৮ লাখ টাকা এসেছে।পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, প্রায় সাত শতাংশ অনুদান দেওয়া হয়েছে ইউপিআই মোডের মাধ্যমে। পাশাপাশি ডেবিট কার্ডের মাধ্যমে অনুদান দেওয়া হয়েছে ৬.৩৪ শতাংশ। সেইসঙ্গে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৪.৭৮ শতাংশ।

জানা গিয়েছে, গত ৪৮ ঘণ্টায় এক কোটি ২০ লাখ লোক এই সাইটটি দেখেছেন। এরইমধ্যে কুড়ি হাজার চারশো বার সাইবার হানার ঘটনা ঘটেছে। একাধিকবার ওয়েবসাইট থেকে তথ্য চুরি করার চেষ্টা হয়। সেইসঙ্গে কেউ কেউ কংগ্রেসের ওয়েবসাইটটি স্লো করারও চেষ্টা করেছে।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে অনলাইনে ডোনেশান দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর আগামী ২৮ ডিসেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে অনুদান সংগ্রহের প্রক্রিয়াও শুরু হবে। সেজন্য কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বিভিন্ন রাজ্যে পাঠানো হবে প্রশিক্ষণ দেওয়ার জন্য।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00