Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কঠোর এবং নিষ্ঠুর শাসক’, যোগীকে জোরালো আক্রমণ কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোমবার সংসদে পরিযায়ীদের নিয়ে করা মন্তব্যের পরেই টুইটারে ‘শব্দযুদ্ধ’ শুরু হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রীর মধ্যে। আর সেখানেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ‘কঠোর এবং নিষ্ঠুর শাসক’ বলে অভিহিত করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে জানা যাচ্ছে যোগী আদিত্যনাথও দিল্লির মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার সংসদে বলেন, ২০২০ সালে করোনা মহামারী রুখতে দেশজুড়ে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল তাতে দিল্লি এবং মুম্বইতে আটকে পড়েছিলেন বহু পরিযায়ী শ্রমিক। কেন্দ্রীয় সরকার তাঁদের নিরাপদে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। মোদির এই বক্তব্যের পরেই প্রধানমন্ত্রীকে একহাত নেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি মোদির এই বক্তব্যকে টুইটারে ‘নিষ্পাপ মিথ্যা’ বলে অভিহিত করেন। এরপরেই শুরু হয় কেজরিওয়ালের সঙ্গে যোগী আদিত্যনাথের ‘শব্দযুদ্ধ’। 

এদিন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে কেজরিওয়াল টুইটারে লেখেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার। দেশ আশা করে, প্রধানমন্ত্রী যারা করোনার সময় যন্ত্রণা ভোগ করেছেন, যারা তাঁদের প্রিয়জনকে এই মহামারির কারণে হারিয়েছেন তাঁদের প্রতি সরকার সংবেদনশীল হবেন। জনগণকে কষ্ট দিয়ে রাজনীতি করা প্রধানমন্ত্রীর শোভা পায় না।’ এরপরেই প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলতে সোমবার সন্ধ্যায় আসরে নামেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি কেজরিওয়ালকে পাল্টা দিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অরবিন্দ কেজরিওয়ালের আজকের বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। অরবিন্দ কেজরিওয়ালের সমগ্র জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত’ তিনি “রামচরিতমানস”-এর লেখক গোস্বামী তুলসীদাসের একটি পংক্তিও ওই টুইটে তুলে ধরেছেন। 

এর পাশাপাশি এদিন যোগী কেজরিকে আক্রমণ করে পরপর আরও বেশ কয়েকটি টুইট করেন। একটিতে তিনি লেখেন, ‘কেজরিওয়ালের মিথ্যা বলার দক্ষতা আছে। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশ যখন করোনার মতো বৈশ্বিক মহামারীর সঙ্গে লড়াই করছে, তখন কেজরিওয়াল পরিযায়ী শ্রমিকদের দিল্লি থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন।’ এর পরের টুইটে যোগী লিখেছেন, ‘বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করে ঘুমন্ত মানুষদের তুলে নিয়ে বাসে করে ইউপি সীমান্তে পাঠানো হয়। ঘোষণা করা হয়েছিল যে আনন্দ বিহারে, ইউপি-বিহারের জন্য বাস পাওয়া যাবে। ইউপি সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করেছে এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনছে।’

যোগীর শেষ টুইটে তিনি কেজরিকে সরাসরি আক্রমণ করে লেখেন, ‘শুনুন কেজরিওয়াল, করোনার যন্ত্রণায় গোটা মানবতা যখন হাহাকার করছিল তখন আপনি ইউপির কর্মীদের দিল্লি ছাড়তে বাধ্য করেছিলেন। আপনার সরকার মধ্যরাতে ইউপি সীমান্তে ছোট শিশু ও নারীদের অসহায় রেখে যাওয়ার মতো অগণতান্ত্রিক ও অমানবিক কাজ করেছে। তোমাকে বিশ্বাসঘাতক বলবো নাকি…’ এরপরেই টুইটারে যোগী আদিত্যনাথকে জোরালো আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। যোগীর টুইটের পাল্টা বার্তা দিয়ে কেজরিওয়াল বলেন,  ‘শুনুন যোগী, যেভাবে ইউপির মানুষের লাশ নদীতে ভাসছে আর আপনি কোটি টাকা খরচ করে টাইমস ম্যাগাজিনে আপনার মিথ্যা সাধুবাদের বিজ্ঞাপন দিচ্ছেন। তোমার মতো নিষ্ঠুর ও কঠোর শাসক আমি আর দেখিনি।’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00