Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেরামের ‘কোভোভ্যাক্স’কে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শুক্রবার সন্ধ্যায় টুইট করে এই সুখবর জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা। 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এবার কোভিশিল্ড নির্মাতা সেরাম ইনস্টিটিউটের তৈরি ‘কোভোভ্যাক্স’কে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সন্ধ্যায় টুইট করে এই সুখবর জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা। 

মার্কিন ওষুধ সংস্থা ‘নোভোভ্যাক্স’ এর সঙ্গে হাত মিলিয়ে ‘কোভোভ্যাক্স’ নামে করোনার নতুন টিকা তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট। সম্প্রতি ওই টিকার স্বীকৃতি পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন জানানো হয়েছিল। টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের নথি খতিয়ে দেখার পরে এদিন জরুরি ব্যবহারের জন্য ‘কোভোভ্যাক্স’কে অনুমোদন দেয় বিশ্বের স্বাস্থ্য বিষয়ক নিয়ামক সংস্থা। এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কোভোভ্যাক্স সংক্রান্ত নথি ভালভাবে পরীক্ষার পরে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, করোনার প্রতিষেধক হিসেবে টিকাটি যথেষ্টই কার্যকর এবং টিকা গ্রহীতার পক্ষে যথেষ্টই নিরাপদ। তাই বিশ্বব্যাপী টিকাটিকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হল।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পাওয়ার পরেই সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা টুইট বার্তায় বলেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আরও একটি মাইলফলক ছুঁলাম। কোভোভ্যাক্সকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভোভ্যাক্সের  কার্যকারিতা ও নিরাপত্তা দুর্দান্ত। সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ।’ উল্লেখ্য, পুজোর আগেই দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত করোনার টিকা কোভ্যাক্সিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  

যদিও দেশের বাজারে কবে কোভোভ্যাক্স পাওয়া যাবে, তা নিয়ে অবশ্য কিছু জানাতে রাজি হননি সেরাম কর্ণধার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, কোভোভ্যাক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ায় দেশে বুস্টার ডোজ চালুর ক্ষেত্রে অনেকটাই বাধা কাটল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00