Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি, দৈনিক সংক্রমণ হ্রাস পেলেও উদ্বেগ বাড়াল মৃতের সংখ্যা

হ্রাস পেয়েছে ১৯.৪ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনার দৈনিক সংক্রমণ আরও কমল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত চব্বিশ ঘণ্টায় ( ৭ ফেব্রুয়ারি সকাল নটা থেকে ৮ ফেব্রুয়ারি সকাল নটা পর্যন্ত) করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৭, ৫৯৭ জন। সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে ১৯.৪ শতাংশ। একই সময়ে মৃত্যু হয়েছে ১১৮৮জনের।সোমবারও এই সংখ্যা ছিল ৯০০-র কাছাকাছি। একদিনে লাফিয়ে বাড়ল প্রাণহানির সংখ্যা। এই নিয়ে মৃতের সংখ্য়া বেড়ে হল ৫, ০২, ৮৭৪জন। অন্যদিকে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৯, ৯৪, ৮৯১ জন। 

দৈনিক সংক্রমণ হ্রাস পাওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মঙ্গলবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা পাঁচ শতাংশে নেমে এসেছে।  বর্তমানে সক্রিয় রোগীর সংখ্য়া ৯, ৯৪, ৮৯১।

রাজ্যওয়ারি হিসেবে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। দক্ষিণের রাজ্য কেরল, কর্নাটকে আক্রান্তের সংখ্যা সোমবারের  তুলনায় অনেকটাই হ্রাস পেয়েছে। করোনার বিরুদ্ধে লডা়ইয়ে টিকাকরণের ওপর জোর দিচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসাকর্মীরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন, ৯, ৯৪, ৮৯১জন।স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, ইতিমধ্য়ে ১৭০ কোটির বেশি দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ। বয়স্কদের বুস্টার ডোজ এবং ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার কাজ চলছে। তবে প্রাণহানির বিষয়টি উদ্বেগে রাখছে সকলকেই।

আরও পড়ুন সমস্ত করোনা বিধি তুলে নিচ্ছে রাজ্য, ‘স্বাভাবিক জীবনযাপন করুন’ নির্দেশ সরকারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00