Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্ঘটনার চার দিন বাদে প্রথমবারের মতো বাহানাগা পার করল করমণ্ডল এক্সপ্রেস

বিশেষ সতর্কতা হিসেবে মাত্র ৩০ কিলোমিটার গতিবেগ নিয়েই দুর্ঘটনাস্থল পার করল করমণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাহানাগা: চার দিন আগে শুক্রবার সন্ধ্যায় বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল প্রায় তিনশো যাত্রীর। ওই ভয়াবহ দুর্ঘটনার দুঃসহ স্মৃতি এখনও টাটকা। ভয়াবহ দুর্ঘটনার চার দিন বাদে মঙ্গলবার সন্ধ্যায় নিরাপদেই দুর্ঘটনাস্থল পার করে হাওড়ার উদ্দেশে পাড়ি দিল আপ করমণ্ডল এক্সপ্রেস। তবে গাড়ির গতি ছিল ভীষণ কম। বিশেষ সতর্কতা হিসেবে মাত্র ৩০ কিলোমিটার গতিবেগ নিয়েই দুর্ঘটনাস্থল পার করল করমণ্ডল।

গত শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার পরেই উদ্ধারকার্যের জন্য ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। রেললাইন পরিষ্কার করার পরে রবিবার রাত থেকে ফের চালু হয় পরিষেবা। তার পরে বন্দে ভারত সহ ৭০টির বেশি যাত্রীবাহী ট্রেন বাহানাগা স্টেশন পার করে যাতায়াত করেছে। যদিও দুর্ঘটনার পরে এদিন বিকেলেই প্রথম করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পার করল। বাহানাগা বাজার স্টেশন পার করার সময়ে করমণ্ডলের বহু যাত্রীই কামরার দরজা ও জানালায় ভিড় করে দুর্ঘটনাস্থল দেখছিলেন। কেউ, কেউ তো নিজস্বীও তুললেন। এক যাত্রীর কথায়, ‘বাহানাগা পার করার সময়ে কিছুটা হলেও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। দুর্ঘটনাস্থল পার হওয়ার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম।’

এদিনই অবশ্য দুর্ঘটনার তদন্তের দায়িত্বভার নিয়ে বাহানাগা বাজার স্টেশন পরিদর্শন করেন সিবিআই আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন। স্টেশন ম্যানেজার-সহ একাধিক রেল আধিকারিকের সঙ্গে কথাও বলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00