Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রণনীতি নির্ধারণ নিয়ে শনিবার বৈঠকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ৮ জুন, শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠক করবে কংগ্রেস। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এটাই ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক। গত লোকসভা নির্বাচনের তুলনায় আসন বেড়েছে কংগ্রেসের। এই পরিস্থিতিতে আগামীদিনে দলের রণকৌশল কোন দিকে যাবে, তা নির্ধারণ করতেই কংগ্রেসের প্রথম সারির নেতারা করবেন বৈঠক।

এবারের লোকসভা ভোটে কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। গত লোকসভা ভোটের তুলনায় কংগ্রেসের আসন অনেকটাই বেড়েছে। বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে নিয়ে নির্বাচনের ময়দানে নেমেছিল কংগ্রেস। তাতে আশাতীত সাফল্য এসেছে। একদিকে যেমন বেশ কিছু জায়গায় কংগ্রেসের সাফল্য এসেছে, তেমনি কিছু জায়গায় হারের সম্মুখীন হতে হয়েছে দলকে। কর্ণাটকে ক্ষমতায় থাকা সত্বেও লোকসভা ভোটে ভালো ফল করতে পারেনি কংগ্রেস। কর্ণাটকে ২৮টি আসনের মধ্যে ১৭টি আসনে জিতেছে বিজেপি, ৯টি আসনে জিতেছে কংগ্রেস ও ২টি আসনে জিতেছে জেডিএস। এই প্রক্ষেপটে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে লোকসভা ভোটের ফল প্রকাশের পরই বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেসের প্রথম সারির নেতারা। আগামীদিনে ইন্ডিয়া জোট কোন পথে চলবে, তা নিয়ে জোট শরিকদের সঙ্গে এক প্রস্ত আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, এখনই সরকার গড়ার পথে যাচ্ছে না ইন্ডিয়া জোট। বিরোধী আসনেই বসবে তাঁরা। তবে পরিস্থিতি অনুযায়ী উপয়ুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00