Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিকে মোদি ম্যাজিক, বোধনের আগেই হরিয়ানায় বিসর্জন বিজেপি সরকারের, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: আরও ফিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্যারিশমা। আর মোদি ম্যাজিক কাজ না হওয়ায় হরিয়ানায় দীর্ঘ ১০ বছর রাজ্যপাট সামলানোর দায়িত্ব পালনকারী বিজেপি সরকারকে বিদায় নিতে হচ্ছে। পরিবর্তে জাঠ প্রভাবিত রাজ্যটিতে দীর্ঘ ১০ বছর বাদে ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস। শনিবার বুথফেরত সমীক্ষাতে তেমনই আভাস মিলেছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত চারটি সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হয়েছে। চারটি সংস্থাই বিপুল সংখ্যাধিক্য নিয়ে কংগ্রেস ক্ষমতায় ফিরতে চলেছে বলে দাবি করেছে।

এদিনই ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় এক দফায় ভোটগ্রহণ করা হয়েছিল। ভোটগ্রহণ শেষ হওয়ার খানিকবাদেই বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করে। আর প্রতিটি সমীক্ষাতেই জাঠ প্রভাবিত রাজ্যটি থেকে দেবী দুর্গার বোধনের আগে বিজেপি সরকারের বিসর্জনের ইঙ্গিত দেওয়া হয়। মূলত কৃষক আন্দোলন এবং মহিলা কুস্তিগিরদের উপরে হওয়া যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা না নেওয়ার বিজেপি সরকারকে মূল্য চোকাতে হয়েছে বলে জানিয়েছেন সমীক্ষকরা। তাছাড়া ভোটের কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মুখ বদল করে নরেন্দ্র মোদি-অমিত শাহরা যে জুয়া খেলেছিলেন, তাও কাজে আসেনি। আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, ইন্ডিয়ান লোক দল বিরোধী শিবিরের ভোট ভাগাভাগি করে বিজেপির সুবিধা করে দিতে পারে বলে রাজনৈতিক পণ্ডিতরা যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা মেলেনি।

অন্যতম হিন্দি দৈনিক সংবাদপত্র ‘দৈনিক ভাস্কর’ এর সমীক্ষা অনুযায়ী, হরিয়ানায় ৯০ আসনের মধ্যে কংগ্রেস জিততে পারে ৪৪ থেকে ৫৪টি আসন। বিজেপির দখলে যেতে পারে ১৫-২৯টি আসন। জেজেপি ও আইএনএলডি’র ঝুলিতে যেতে পারে ১-৫ আসন। আপ জিততে পারে ০-১টি আসনে। অন্যান্যরা পেতে পারে ৪-৯টি আসন।

‘রিপাবলিক ভারত-ম্যাট্রিজ’ এর সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস জিততে পারে ৫৫-৬২টি আসনে। সেক্ষেত্রে বিজেপির ঝুলিতে যেতে পারে ১৮-২৪টি আসন। জেজেপি পেতে পারে ০-৩টি আসন। আইএনএলডি জোট জিততে পারে ৩-৬টি আসনে। আম আদমি পার্টি খাতা খুলতে পারবে না। অন্যান্যরা পেতে পারে ২-৫টি আসন।

‘পিপলস পালস’ নামক সমীক্ষা সংস্থার বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে, হরিয়ানায় কংগ্রেস পেতে পারে ৪৯ থেকে ৬১টি আসনে। বিজেপি পেতে পারে ২০-৩২টি আসন। জেজেপি ০-১, আইএনএলডি ২-৩ এবং অন্যান্যরা ৩-৫টি আসন জিততে পারে। আর এক সমীক্ষা সংস্থা ‘পি মারকিউ’ জানিয়েছে, কংগ্রেস জিততে চলেছে ৫১-৬১টি আসনে। বিজেপি পেতে পারে ২৭ থেকে ৩৫টি আসন। আইএনএলডি পেতে পারে ৩-৬টি আসন। দুষ্যন্ত চৌতালার জেজেপি এবং আম আদমি পার্টিকে খালি হাতেই ফিরতে হবে।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00