Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পটনায় নীতীশের ডাকা বিরোধী নেতাদের বৈঠকে থাকছেন না খাড়গে-রাহুল

আগামী ১২ জুন বিজেপি বিরোধী দলের নেতাদের পটনায় ডেকেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: আগামী লোকসভা ভোটে বিজেপি বিরোধী রণকৌশল চূড়ান্ত করতে আগামী ১২ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে পটনায় বৈঠকে বসছেন বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্ব। ওই বৈঠকে যোগ দেওয়ার কথা কংগ্রেসেরও। তবে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি-দুজনের কেউই যোগ দিচ্ছেন না। দুই শীর্ষ নেতার পরিবর্তে কারা যোগ দেবেন তা চূড়ান্ত হয়নি। কংগ্রেসের দুই শীর্ষ নেতার গরহাজিরের ফলে বিরোধী শিবিরের বৈঠক অনেকটাই গুরুত্বহীন হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আগামী ১২ জুন বিজেপি বিরোধী দলের নেতাদের পটনায় ডেকেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৈঠকে যোগ দেওয়ার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রি আরবিন্দ কেজরিওয়ালের মতো কট্টর কংগ্রেস বিরোধীদের। প্রথমে বৈঠকে যোগ দেওয়া নিয়ে দোলাচলে ভুগলেন, শেষ পর্যন্ত বিরোধী জোটের স্বার্থে নীতীশের ডাকে সাড়া দেওয়ার কথা জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

যেহেতু বিজেপি বিরোধী দলগুলির শীর্ষ নেতা-নেত্রীরাই নীতীশের ডাকা পটনার বৈঠকে যোগ দেবেন, তাই কংগ্রেসের পক্ষ থেকে কে যোগ দেন, তা জানতে উ‍ৎস্যুক ছিল রাজনৈতিক মহল। কিন্তু শনিবার সব জল্পনায় জল ঢেলে বিহার প্রদেশ কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিংহ জানান, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধি-দুজনের কেউই নীতীশের বৈঠকে যোগ দিচ্ছেন না। কেননা, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন রাহুল। আর ১২ জুন চলতি বছরের শেষে হতে যাওয়া চার রাজ্যের বিধানসভার ভোট নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মল্লিকার্জুন খাড়গের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00