Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের  ছয় আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে লোকসভা নির্বাচন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। দেশ জুড়ে শুরু হয়েছে নির্বাচনী কর্মসূচী । এই আবহে শনিবার  ছয় জেলার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। এদিন গোয়া উত্তর, গোয়া দক্ষিণ, মোরেনা, গোয়ালিয়র, খান্ডওয়া এবং দাদরা ও নগর হাভেলি (এসটি) লোকসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে।

কংগ্রেসের তরফে জানান হয়েছে – উত্তর গোয়া থেকে লড়বেন রমাকান্ত খালাপ, দক্ষিণ গোয়া থেকে ভিরিয়াতো ফার্নান্ডেজ, মধ্যপ্রদেশের মোরেনা থেকে লড়বেন সত্যপাল সিং সিকাওয়ার, গোয়ালিয়র থেকে প্রবীণ পাথুফে এবং খান্ডওয়া থেকে নরেন্দ্র প্যাটেলকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি থেকে কংগ্রেস অজিত রামজিভাই মাহলাকে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই ‘ন্যায় পাত্র’ নামে  ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। এই ইস্তেহারের মধ্যে রয়েছে একাধিক প্রতিশ্রুতি। তাঁর মধ্যে আছে-  বিনা মূল্যে স্বাস্থ্য বিমা, পড়ুয়াদের জন্য বিশেষ সুবিধা, শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি , চাকরি ক্ষেত্রে উন্নতি সহ একাধিক প্রতিশ্রুতি  রয়েছে কংগ্রেসের প্রকাশিত হওয়া  ইস্তেহারে। আগামী ১৯ এপ্রিল  থেকে দেশ জুড়ে সাত দফায় শুরু হবে লোকসভা নির্বাচন।  ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00