Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিদ্দারামাইয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা, কেসিআর, নীতীশ

আগামী শনিবার দুপুর সাড়ে বারোটায় কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সিদ্দারামাইয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লক্ষ্য ২০২৪ সালের লোকসভা ভোটে মোদি সরকারের বিদায় ঘন্টা বাজানো। আর সেই লক্ষ্যপূরণে অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওদের কাছে পেতে ঝাঁপাল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আগামী শনিবারই কর্নাটকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সিদ্দারামাইয়া। আর ওই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অকংগ্রেসি বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীদের। বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘কর্নাটকে নয়া সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মমতা বন্দোপাধ্যায়, নীতীশ কুমার, কে চন্দ্রশেখর রাও, এম কে স্ট্যালিনদের আমন্ত্রণ জানানো হচ্ছে।’ শেষ পর্যন্ত কংগ্রেসের আমন্ত্রণে মমতা সাড়া দেন কিনা, সে দিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

সদ্য সমাপ্ত কর্নাটক বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে কংগ্রেসের জয়ে বিরোধী শিবির অনেকটাই চাঙা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়রথ আটকাতে পেরে যথেষ্টই উচ্ছ্বসিত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। নতুন উদ্যম নিয়ে বিজেপি বিরোধী দলগুলিকে একই ছাতার তলায় আনতে ঝাঁপিয়েছেন তাঁরা। আগামী শনিবার অন্তত সিদ্দারামাইয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপি বিরোধী দলগুলির নেতা-নেত্রীদের এক মঞ্চে আনতে পারলে পদ্ম শিবিরের ওপরে অনেকটাই মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা যাবে বলে মনে করছেন মল্লিকার্জুন খাড়গেরা।

মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জটিলতা কাটার সঙ্গে সঙ্গেই এদিন সকাল থেকে শনিবারের শপথগ্রহণ অনুষ্ঠান যাতে জমকালো করা যায় তার জন্য কোমর কষে ঝাঁপিয়েছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। একদিকে বিজেপি বিরোধী দলগুলির শীর্ষ নেতা-নেত্রীদের ফোন করে আমন্ত্রণ জানাচ্ছেন, অন্যদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের অনুষ্ঠান শেষে যাতে বিজেপি বিরোধী জোট গড়া নিয়ে সুনির্দিষ্ট বার্তা দেওয়া যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00