Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে সরকার গড়লেই মাসে ৮,৫০০ টাকা বেকার ভাতা, বড় ঘোষণা কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিল্লিতে  বিধানসভা নির্বাচনের জন্য একের পর প্রতিশ্রুতি দিয়ে চলছে কংগ্রেস । এই আবহে এবার রবিবার তৃতীয় গ্যারেন্টি প্রকাশ করল হাত শিবির । এই গ্যারেন্টির  নাম ‘যুব উদ্যান যোজনা’। যার অধীনে বেকার শিক্ষিত  যুবক- যুবতীরা বছরে পাবেন ৮,৫০০ টাকা ।

এদিন কংগ্রেসের এই  গ্যারেন্টির কথা ঘোষণা করেন রাজস্থানের প্রাক্তন ডেপুটি সিএম এবং প্রবীণ কংগ্রেস নেতা শচীন পাইলট। এর আগে দিল্লিতে ‘পেয়ারি দিদি যোজনা’ এবং ‘জীবন রক্ষা যোজনা’  ঘোষণা করেছিল  কংগ্রেস। ‘পেয়ারি দিদি যোজনা’-য় কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে দিল্লি নির্বাচনে জিতলে প্রত্যেক মহিলাকে প্রতি মাসে ২৫০০  টাকা করে দেওয়া হবে । অন্যদিকে ‘জীবন রক্ষা যোজনা’-এর অধীনে, প্রতিটি দিল্লির বাসিন্দারা পাবেন ২৫ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা । আর এবার বেকার যুবক- যুবতীদের জন্য বড় প্রতিশ্রুতি দিল  কংগ্রেস ।

উল্লেখ্য, দিল্লির বিধানসভা নির্বাচনের জন্য  কেজরীর দল ৭০টি আসনের সবগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। আর কংগ্রেস এখন পর্যন্ত  ২৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে । বলা বাহুল্য,  ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি পেয়েছিল মাত্র  আটটি আসন। এই আবহে কার দখলে থাকে  ২০২৫ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচন, সেটাই এখন মূল দেখার বিষয় ।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00