Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পওয়ারকে প্রধানমন্ত্রী হতে দেননি কংগ্রেসের চাটুকাররা’ বিস্ফোরক প্রফুল

বুধবার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষোভ উগরে দিয়েছেন এনসিপি’র কার্যকরী সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীথীশ কুমারের উদ্যোগে পটনায় বসতে চলেছে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক। লোকসভা ভোটে বিজেপির জয়রথ কীভাবে রোখা যাবে তার রণকৌশল তৈরি হবে ওই বৈঠকে। কিন্তু বিরোধী দলগুলির বৈঠকের ৪৮ ঘন্টা আগে আচমকাই কংগ্রেসকে বেনজির আক্রমণের পথে হাঁটলেন শরদ পওয়ারের দল এনসিপি’র কার্যকরী সভাপতি প্রফুল পটেল। বুধবার তিনি অভিযোগ করেন, ‘কংগ্রেসে থাকা চাটুকার আর দরবারিরাই শরদ পওয়ারকে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি হওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছিলেন।’

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কংগ্রেসের চাটুকার ও দরবারিদের কথা বলে আসলে গান্ধি পরিবারকেই পরোক্ষে নিশানা করেছেন এনসিপি’র কার্যকরী সভাপতি। কেননা, দীর্ঘদিন ধরেই কংগ্রেস দলে ‘কোটারিতন্ত্র’ চালানোর অভিযোগে বিদ্ধ সোনিয়া গান্ধি-রাহুল গান্ধিরা। কপিল সিবল থেকে শুরু করে ইদানিংকালে যে সমস্ত কংগ্রেস নেতারা দল ছেড়েছেন তাঁরাও চাটুকার ও কোটারিতন্ত্রের কথা উল্লেখ করেছেন।

বুধবার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষোভ উগরে দিয়ে এনসিপি’র কার্যকরী সভাপতি বলেন, ‘দেশের সবচেয়ে অভিজ্ঞ এবং যোগ্য রাজনীতিবিদ শরদ পওয়ারকে প্রধানমন্ত্রী হতে দেননি কংগ্রেসের কোটারিরা। এমনকী দলের সভাপতি হওয়ার ক্ষেত্রেও বাধা দিয়েছিল। দীর্ঘদিন ধরে কোণঠাসা করে রাখা হয়েছিল এবং লাগাতার অপমান করা হয়েছে।’ প্রফুল পটেল যখন কংগ্রেস এবং গান্ধি পরিবারকে নিশানা করে বক্তব্য রাখছিলেন তখন মঞ্চে ছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, তাঁর কন্যা তথা এনসিপির কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে, মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা অজিত পওয়ার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00