Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাহুলের ‘ভারত ন্যায় যাত্রার’ নাম আচমকা বদল, নতুন কী নাম হলো?

Share:

নিজস্ব প্রতিনিধিঃবদলে গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রার’ নাম। বৃহস্পতিবার  কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, এই পদযাত্রার নাম হবে ‘ভারত জোড় ন্যায় যাত্রা’। এই পদযাত্রাটি  মোট ৮৫টি জেলা জুড়ে হবে। ১৪ জানুয়ারি থেকে ৬,২০০ কিলোমিটার পর্যন্ত ‘ভারত জোড়  ন্যায় যাত্রা’ শুরু করবেন রাহুল গান্ধী ।

মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত হবে ‘ভারত জোড়  ন্যায় যাত্রা’। কর্ণাটক ও তেলেঙ্গানার নির্বাচনে জয়ের পরেই এবার ৬,২০০ কিলোমিটার যাত্রা শুরু করবেন রাহুল । লোকসভা নির্বাচনের আগে ২০ মার্চ শেষ হবে এই যাত্রা। জানা গিয়েছে এই যাত্রাও পায়ে হেঁটে করবেন রাহুল।

রাহুলের এমন যাত্রা এই প্রথম নয় এরআগেও ‘ভারত জোড়ো যাত্রা’ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। টানা পাঁচ মাস ধরে  ভারত জোড়ো যাত্রা করে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন কংগ্রেস নেতা। এই যাত্রার জেরেই কর্ণাটক এবং তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে কংগ্রেস।   তাই এবার লোকসভা নির্বাচনের আগে ‘ভারত জোড় ন্যায় যাত্রা’  শুরু করতে চলেছে রাহুল।  উল্লেখ্য,এবারের পদযাত্রা হবে পূর্ব থেকে পশ্চিমে। মণিপুরের মানুষের দুঃখ-দুর্দশা থেকে এই শুরু এই যাত্রা শেষ হবে ২০ মার্চ মুম্বইয়ে। তবে লোকসভা নির্বাচনে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ কতটা লাভবান হয় সেটাই এখন দেখার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00