Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলার মনোনয়ন বাতিল নিয়ে মুখ খুললেন বারাণসীর জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লোকসভা ভোটে লড়ার স্বপ্নভঙ্গ হয়েছে কৌতুকশিল্পী শ্যাম রঙ্গিলার। গতকাল বুধবারই তাঁর মনোনয়ন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। আর ওই মনোনয়ন খারিজ নিয়ে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠতেই মুখ খুললেন বারাণসীর জেলাশাসক তথা বারাণসী লোকসভা আসনের রিটার্নিং অফিসার এস রাজালিঙ্গম। তাঁর দাবি, শপথ না নেওয়ায় শ্যাম রঙ্গিলার মনোনয়ন বাতিল হয়েছে।

যদিও শপথ না নেওয়ার জন্য ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত ’বারাণসীর জেলাশাসককে কাঠগড়ায় তুলেছেন কৌতুকশিল্পী। তাঁর কথায়, ‘জেলা প্রশাসনের আধিকারিকরা শপথ বাক্য পাঠ করানোর কোনও উদ্যোগই নেননি। শপথ না নিলে যে মনোনয়ন বাতিল হয়, তা জানা ছিল না।’ শুধু এখানেই থামেননি শ্যাম রঙ্গিলা। বারাণসীর জেলাশাসকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগও তুলেছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কৌতুকশিল্পী দাবি করেছেন, মনোনয়ন জমা দেওয়ার জন্য তাঁদের তিনটের পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। অথচ কমিশনের নিয়মানুযায়ী, বিকেল তিনটের সময়ে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কথা। তিনটের পরে কার্যালয়ে প্রবেশ করতে দিলেও, মনোনয়ন পত্রের উপরে সময় লেখা হয়েছিল, বেলা ২টো ৫৮। নির্ভেজাল জালিয়াতি হয়েছে। বারাণসীর ভোটকে প্রহসনে পরিণত করেছেন জেলাশাসক।’

শ্যাম রঙ্গিলার ওই বিস্ফোরক অভিযোগের পরেই বারাণসীর জেলাশাসকের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেক নেটা নাগরিকই জেলাশাসককে ‘বিজেপির দালাল’ বলে আখ্যা দেন। আর তাতেই কুম্ভকর্ণের ঘুম ভাঙে বারাণসীর জেলাশাসক এস রাজালিঙ্গমের। নিজের ‘এক্স’ হ্যান্ডলে শ্যাম রঙ্গিলার অভিযোগ খন্ডন করে তিনি লেখেন, ‘আপনার সামনেই মনোনয়নপত্র পরীক্ষা করা হয়েছে। কী কারণে মনোনয়নপত্র খারিজ করে দেওয়া হয়েছে, তাও জানানো হয়েছে। আপনার হলফনামা অসম্পূর্ণ এবং শপথও নেননি।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00