Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এইমসের ডালে আরশোলা, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠল।

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম সেরা চিকিৎসা কেন্দ্র দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠল। হাসপাতালের খাবারে মিলল আরশোলা। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, হাসপাতালে অস্ত্রোপচার হওয়া চার বছর বয়সি এক শিশুকে রান্না করা ডাল দেওয়া হয়। তাতেই আরশোলা পাওয়া যায়।

একজন এইমসের ডালে আরশোলার ছবি টুইট করেন। তারপরেই ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি দাবি করেছেন, চার বছরের একটি শিশুকে পরিবেশন করা ডালে এই আরশোলা পাওয়া গিয়েছে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রের এই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক শিশুটির মা বলেন, ‘অস্ত্রোপচারের পরে চিকিৎসকরা বলেছিলেন বাচ্চাকে তরল জাতীয় খাবার খাওয়াতে হবে। তাই আমি হাসপাতালের কর্মীদের এক বাটি ডাল দিতে বলেছিলাম। আমি ডাল প্রথম খেয়েছিলাম। তখনই আরশোলা পায়। এরপর আর আমার ছেলেকে সেই ডাল খেতে দিইনি।’ তিনি জানান, গত দু’ বছর ধরে তাঁরা এই হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। এখানে চিকিৎসা ভালো হলেও খাবারের গুণগত মান বড় উদ্বেগের বিষয়। ঘটনার পরেই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এর ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এইমস হাসপাতালের খাবারের মান নিয়ে অভিযোগ এই প্রথম নয়। অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে দু’বার ইনস্টিটিউটের আবাসিক ডাক্তারদের ক্যান্টিনে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল।

ফাঁস দিয়ে আত্মঘাতী সিঙ্গুরের নার্সিংপড়ুয়া, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ

NEET UG পরীক্ষায় চমকে দিল বর্ধমানের রূপায়ণ, লক্ষ্য নিউরো সার্জন হওয়া

চিকি‍ৎসকের পোশাক পরে এইমসের হোস্টেলে ঢুকে গয়না চুরি করে পাকড়াও মহিলা

‘মনমোহন সিংহ যখন বলেন তখন গোটা বিশ্ব শোনে’, আত্মজীবনীতে লিখেছিলেন বারাক ওবামা

খাবারের মধ্যে আরশোলা, বিতর্কে জড়াল বন্দে ভারত এক্সপ্রেস

ফের শিরোনামে ইন্ডিগো,এবার বিমানের খাবারের জায়গায় ঘুরছে আরশোলা

সুবর্ণ সুযোগ! ভালোবাসার দিনে প্রাক্তনের নামে আরশোলার নামকরণ

করোনার নয়া স্ট্রেন নিয়ে কি জানালেন এইমসের  প্রাক্তন ডিরেক্টর

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00