Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাল ফৌজের ষড়যন্ত্রে জল ঢালল ভারতীয় সেনারা! গালওয়ানে উঠল তেরঙ্গা

গত ১ জানুয়ারি ২০২২ গালওয়ান উপত্যকায় চিনের সেনারা নয়। ভারতের সেনারা ছিল ওই জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: গালওয়ান ভ্যালিতে লাল ফৌজের ষড়যন্ত্রে জল ঢালল ভারতীয় সেনা। গত ১ লা জানুয়ারি চিনের সরকারি প্রচারমাধ্যম গ্লোবাল টাইমস টুইট করে জানায়, ‘ভারত-সীমান্ত সংলগ্ন গালওয়ান উপত্যকা, যা এক ইঞ্চি জমি না ছেড়ে দেওয়ার নীতির ভিত্তির ওপর দাঁড়িয়ে, পিপল লিবারেশন আর্মি সমগ্র চিনাবাসীকে এইভাবে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে।’ তারপরেই চিনের সরকারি প্রচার মাধ্যমের শেন শিওয়েই টুইট করে জানান, ‘২০২২ সালের প্রথম দিন গালওয়ান উপত্যকায় তোলা হল চিনের জাতীয় পতাকা। এই পতাকা তিয়ানানমেন স্কোয়্যারেও তোলা হয়েছিল। এবার তোলা হল ভারত সীমান্ত সংলগ্ন গালওয়ান উপত্যকায়।’ যা পুরোটাই ভুয়ো ও চিনের ষড়যন্ত্র তা আগেই বলেছিল ভারতীয় সেনা। এবার প্রমাণ সহ চিনের অপপ্রচারের পর্দাফাঁস করল ভারতীয় সেনারা।

গত ১ জানুয়ারি ২০২২ গালওয়ান উপত্যকায় চিনের সেনারা নয়। ভারতের সেনারা ছিল ওই জায়গায়। সেই সংক্রান্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে ভারতীয় সেনারা। ঠিক যে জায়গায় চিনের লাল ফৌজ নিজেদের দেশের পতাকা টাঙিয়ে ছবি দিয়েছিল সেই জায়গাতেই ভারতীয় সেনারা তেরঙ্গা উত্তোলন করেছে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, ইংরেজি নববর্ষের দিন গালওয়ান ভ্যালিতে কোনওমতেই চিনের সেনারা হাজির ছিল না। লাল ফৌজের তরফে যে ছবি পোস্ট করা হয়েছিল সেটা অন্য কোথাও তোলা ও কূটনৈতিক ভাবে ভারতকে চাপে রাখতে মিথ্যা প্রচার করেছিল বলেই দাবি করেছেন সেনার আধিকারিকরা।

ভারতীয় সেনারা জানিয়েছেন, চিনের তরফে কূটনৈতিক চাল ছিল ওই মিথ্যা ছবি। গত ১ জানুয়ারি ২০২২ গালওয়ানের আশেপাশে ছিল না চিনের সেনারা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00