Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটমুখী ছত্তিশগড়ে নয়া দল গড়লেন পুলিশ কনস্টেবল

চলতি বছরের শেষের দিকেই ছত্তিশগড়ে বিধানসভার ভোট।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: চলতি বছরের শেষের দিকেই রাজ্য বিধানসভার ভোট। আর ওই ভোটের আগেই নয়া দল গড়লেন রাজ্য পুলিশের কনস্টেবল উজ্জ্বল দিওয়ান। ‘আজাদ জনতা পার্টি’ নামে নয়া রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে নথিভুক্ত হয়েছে। শুক্রবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে ‘আজাদ জনতা পার্টি’র সভাপতি তথা পুলিশ কর্মী উজ্জ্বল দিওয়ান জানিয়েছেন, ‘আসন্ন বিধানসভা ভোটে রাজ্যের ৯০ আসনেই প্রার্থী  দেবে দল।’ রাজ্যের বেশ কয়েকজন বর্তমান আধিকারিক ও প্রাক্তন পুলিশ কর্মী দলে যোগ দেবেন বলেও দাবি করেছেন তিনি।

২০১৮ সাল থেকেই পুলিশ কর্মীদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ধামতারি জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল উজ্জ্বল দিওয়ান। বিভিন্ন কারণে সাসপেন্ড ও বরখাস্ত হওয়া পুলিশ আধিকারিক-কর্মীদের অধিকারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। আন্দোলন জোরদার করতে ২০২১ সালে চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। যদিও তাঁর সেই ইস্তফা গ্রহণ করেনি ভূপেশ বাঘেল সরকার।

তবে তাতে দমছেন না উজ্জ্বল দিওয়ান। পুলিশ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের অধিকার লড়াইয়ে নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। আচমকাই নয়া দল কেন জানতে চাইলে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘রাজ্যের শাসক কিংবা বিরোধী-কোনও দলের প্রতিই আস্থা নেই। সাধারণ মানুষ থেকে পুলিশ কর্মী অন্যায়-অবিচারের শিকার হচ্ছেন। সবাইকে সুবিচার দিতে নয়া দল গঠন করা হয়েছে। অনেক প্রাক্তন পুলিশ কর্মী ও আধিকারিক যোগ দিয়েছেন। বিধানসভা ভোটের আগে অনেক পুলিশ কর্মী এবং আধিকারিক চাকরিতে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে ‘আজাদ জনতা পার্টি’তে যোগ দেবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00