Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড় সাফল্য! ছত্তিশগড়ে খতম মাওবাদী নেত্রী রেনুকা, তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় এক এনকাউন্টারে নিহত হয়েছেন রেণুকা ওরফে বানু, যার মাথার উপর ২৫ লক্ষ টাকা পুরস্কার ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাওবাদী নিধনে আবারও বিরাট সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হল মাওবাদী নেত্রী রেণুকা ওরফে বানু। যাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। অবশেষে তাঁকে খতম করতে সফল হলেন ভারতীয় নিরাপত্তা বাহিনী। মাওবাদী নেত্রীকে খতম করার সংঘর্ষস্থল থেকে INSAS রাইফেল এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২০২৫ সালে এখনও পর্যন্ত ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে বিভিন্ন সংঘর্ষের পর ১১৯ জন মাওবাদীকে নিধন করতে সক্ষম হয়েছেন সেনার দল।

এই মূহুর্তে দান্তেওয়াড়ার গিদাম থানা এলাকা, বিজাপুরের ভৈরমগড় থানা সংলগ্ন নেলগোড়া, আকেলি এবং বেলনার সীমান্তবর্তী গ্রামগুলিতে নকশাল নিধনযজ্ঞের অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনী। আজ (সোমবার ৩১ মার্চ) সকাল ৯ টা থেকে মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে একটানা গুলিবর্ষণ চলেছে। আর এই সংঘর্ষেই হত হয়েছেন মাওবাদী নেত্রী রেণুকা ওরফে বানু। তাঁর দেহ উদ্ধার করার পাশাপাশি সংঘর্ষস্থল থেকে INSAS রাইফেল, গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। মৃত মাওবাদী নেত্রী রেণুকা ওরফে বানু ওরবে চৈতি ওরফে সরস্বতী, ওয়ারাঙ্গল জেলার কাদভেন্ডির বাসিন্দা। বর্তমানে এলাকায় আরও তল্লাশি অভিযান চলছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছিল ৩০ জন মাওবাদী। এর আগে বিজাপুর জেলায় ১৭ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী সকলেই নকশাল নিষিদ্ধ মাওবাদী সংগঠনের গাঙ্গালুর এরিয়া কমিটিতে বিভিন্ন পদে সক্রিয় ছিলেন। এর আগে ৯ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের বিজাপুর জেলায় সেনাবাহিনীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছিল ৩১ জন মাওবাদী। ১ ফেব্রুয়ারি, বিজাপুর গাঙ্গালুর এলাকায় পুলিশ এবং মাওবাদীদের ব্যাপক সংঘর্ষে ৮ জন মাওবাদী খতম হয়েছিল। গত ২০-২১ জানুয়ারী, ছত্তিশগড় ও ওড়িশার সীমান্তবর্তী গড়িয়াবন্দ জেলার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জন জঙ্গি নিহত হয়েছিল। তাদের মধ্যে ছিল নকশালপন্থী চালপতি ছিলেন, যার মাথার উপর ৯০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পর তিনি টুইটারে জানিয়েছিলেন যে, এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। অবশেষে রাজ্য ও কেন্দ্রের যৌথ প্রচেষ্টার ফলে নকশালপন্থী সংগঠন গুলির দখল দুর্বল হয়ে পড়েছে, তা স্পষ্ট!

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00